RCTV Logo বিনোদন ডেস্ক
৫ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

‘গজনি’র সেই ভয়ংকর খলনায়ক প্রদীপ সিংহ রাওয়াত আর নেই

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান অভিনীত গজনি চলচ্চিত্রে ভয়ংকর খলনায়ক চরিত্রে অভিনয় করে আলোচনায় আসা অভিনেতা প্রদীপ সিংহ রাওয়াত আর নেই। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই শেষে মঙ্গলবার সন্ধ্যায় মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সহায়ক সিদ্ধার্থ তিওয়ারি। তিনি জানান, কিছুদিন আগে প্রদীপ রাওয়াতের শরীরে আবারও ক্যানসার ধরা পড়ে। এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানেন এই অভিনেতা।

তিনি স্ত্রী ও ছেলে বিক্রমাদিত্যকে রেখে গেছেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে। অভিনেতা যশপাল শর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানিয়ে লেখেন, “আমাদের ‘লগান’-এর দেবা আর নেই। শান্তিতে থাকুন, প্রদীপ রাওয়াত।”

চার দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলেগু, তামিল ও নেপালিসহ বিভিন্ন ভাষার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। অভিনয়জীবনের শুরু হয়েছিল ছোট পর্দায়। বিআর চোপড়ার জনপ্রিয় ধারাবাহিক মহাভারতে অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর বড় পর্দায় একের পর এক শক্তিশালী খলচরিত্রে অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে লগান, গজনি, সরফরোশ, রাউডি রাঠোর, অগ্নিপথ, কয়লা ও মেজর সাব। বিশেষ করে গজনি চলচ্চিত্রে নির্মম খলনায়কের চরিত্রে তার অভিনয় দর্শকের কাছে ব্যাপক প্রশংসিত হয় এবং বলিউডের অন্যতম স্মরণীয় ভিলেন হিসেবে তাকে প্রতিষ্ঠিত করে।

হিন্দি সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র এবং নেপালি সিনেমাতেও সমান জনপ্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। পর্দায় তার বলিষ্ঠ উপস্থিতি, গভীর কণ্ঠস্বর ও শক্তিশালী অভিনয়ের জন্য তিনি নির্মাতাদের অন্যতম পছন্দের অভিনেতায় পরিণত হয়েছিলেন।

অভিনেতার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত-অনুরাগী ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পীরা। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

রেসলিংকে বিদায় জানালেন ব্রক লেসনার

গিরিজা খাল সংস্কারে বিজিবির উদ্যোগ, কমবে জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকি

বিশ্ববাজারে এক মাসের সর্বোচ্চে স্বর্ণের দাম

নাটোরের লালপুরে ত্রিমুখী সংঘর্ষে কৃষিশ্রমিক নিহত, আহত ২

সংঘর্ষ সহিংসতা পেরিয়ে বেরোবিতে একই মঞ্চে উপাচার্য-ছাত্রদল-শিবির

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বছর পূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গনমিছিল

চুরি করতে এসে গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর

১০

মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের মারধরে বাবার মৃত্যু

১১

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট : সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার

১২

মাত্র ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই

১৩

জুলাই আন্দোলনে হতাহত হওয়া প্রতিটি ঘটনার বিচার হবে: প্রধানমন্ত্রী

১৪

জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায় প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৫

‘গজনি’র সেই ভয়ংকর খলনায়ক প্রদীপ সিংহ রাওয়াত আর নেই

১৬

৫ আগস্ট: যে দিনে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন লিওনেল মেসি

১৭

২ বছরেও আলোর মুখ দেখেনি আবু সাঈদের স্মৃতিচিহ্ন

১৮

ফের তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে

১৯

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০