RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

বিশ্ব তরমুজ দিবস আজ

ছবিঃ সংগৃহীত

আজ ৩ আগস্ট, বিশ্ব তরমুজ দিবস। গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ও রসালো ফল তরমুজের পুষ্টিগুণ, স্বাস্থ্য উপকারিতা এবং দীর্ঘ ইতিহাসকে তুলে ধরতেই বিশ্বের বিভিন্ন স্থানে দিবসটি পালন করা হয়।

তরমুজ শুধু স্বাদের জন্যই নয়, পুষ্টিগুণের কারণেও সমাদৃত। এ ফলে প্রায় ৯২ শতাংশ পানি থাকায় এটি শরীরকে আর্দ্র রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গরমের দিনে পানিশূন্যতা দূর করতে তরমুজকে অন্যতম উপকারী ফল হিসেবে বিবেচনা করা হয়।

ইতিহাসবিদদের মতে, প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিশরে প্রথম তরমুজের চাষ শুরু হয়। দ্বাদশ মিশরীয় রাজবংশের সময়কার বিভিন্ন নিদর্শন, এমনকি রাজা তুতানখামেনের সমাধিতেও তরমুজের বীজ পাওয়া গেছে। প্রাচীন মিশরীয় শিলালিপিতেও তরমুজের চিত্রের উল্লেখ রয়েছে।

আফ্রিকার কালাহারি অঞ্চলের বাণিজ্যপথ ধরে তরমুজের বীজ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরে এটি ভূমধ্যসাগরীয় অঞ্চল, ইউরোপ এবং নবম শতাব্দীর শেষ দিকে চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে শত শত জাতের তরমুজ চাষ করা হয়।

পুষ্টিবিদদের মতে, তরমুজে ক্যালোরি কম হলেও এতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খাদ্যআঁশ। এসব উপাদান রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং হজমে সহায়তা করে। ভিটামিন সি কোলাজেন উৎপাদনে ভূমিকা রাখে, যা ত্বককে সুস্থ ও চুলকে মজবুত রাখতে সাহায্য করে।

গ্রীষ্মের এই জনপ্রিয় ফলের পুষ্টিগুণ ও গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর ৩ আগস্ট বিশ্ব তরমুজ দিবস পালন করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্যারিস মাতালেন নগর বাউল জেমস

রমেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘাতে আহত ৩

বিশ্ব তরমুজ দিবস আজ

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩ রান! ২২ গজে ভারতীয় ব্যাটারের তাণ্ডব

১০

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

১১

আজ ০৩ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ০৩ আগস্ট ২০২৬

১৩

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

১৪

সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট, ‘মাইলস’ ‘ওয়ারফেইজ’সহ গাইবে যারা

১৫

১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

১৬

ফুলবাড়ীর স্কুলছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, অপহরণ ও নির্যাতনের অভিযোগ

১৭

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

১৮

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ট্যাপেন্টাডল ও দেশি মদ উদ্ধার, আটক ১

১৯

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

২০