RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩ রান! ২২ গজে ভারতীয় ব্যাটারের তাণ্ডব

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরেই ছন্দহীন। আয়ারল্যান্ডে রান পাননি। জিম্বাবুয়ে সফরেও পারফরম্যান্স তথৈবচ। বারবার বোলারদের ট্র্যাপে পড়ে আউট হয়েছেন। তিন ম্যাচে করেছেন যথাক্রমে ১, ৮ ও ২। এমন ছন্দহীনতার পর সমালোচিতও হতে হয়েছে অভিষেক শর্মাকে। এবার হয়তো জবাব দেওয়ার পালা। কারণ ব্যাট কথা বললেই মুখ বন্ধ হবে নিন্দুকদের। সেটাই করে দেখালেন ভারতের এই তারকা ব্যাটার। ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ইনিংস খেলে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন বাঁহাতি তারকা।

পঞ্জাব আন্তঃজেলা সিনিয়র প্রতিযোগিতায় অমৃতসরের হয়ে নেমেছিলেন অভিষেক শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে রান না পাওয়ার যন্ত্রণা হয়তো কুরে কুরে খাচ্ছিল তাকে। এবার যেন তারই ঝাল মেটালেন। প্রকৃতপক্ষে যেদিন তার ব্যাট চলবে সেদিন বোলারদের দর্শক হওয়া ছাড়া অন্য উপায় নেই। মাত্র ৯১ বলে ২৩৩ রানের ‘সুপার সাইক্লোনিক’ ইনিংস খেললেন। তার ইনিংস সাজানো ১৫টি চার ও ২৫টি ছক্কা। স্ট্রাইক রেট ২৫৬.০৪।

আজ রোববার অমৃতসরের গান্ধী গ্রাউন্ডে হওয়া এই ম্যাচে শুরু থেকে ঝড়ো মেজাজে ছিলেন অভিষেক। তরন তারণের বোলারদের একেবারেই ছাড় দেননি তিনি। অভিষেকের মারকাটারি ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রানের পাহাড় গড়ে অমৃতসর। অভিষেকের বিধ্বংসী ইনিংসের ভিডিও এবং স্কোর কার্ড সোশাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। তার ইনিংসকে ‘স্টেটমেন্ট নক’ বলে আখ্যা দিয়েছেন নেটিজেনরা। আর মাঠে যাঁরা ভিড় জমিয়েছিলেন, তাদের একেবারে ‘পয়সা উসুল।’

বছরের শুরুতে টি-টোয়েন্টি ব্যাটারদের আইসিসি ক্রমতালিকার শীর্ষে থাকা অভিষেক এখন তিন নম্বরে। জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে তার রান ছিল মাত্র ১১। গড় ৩.৬৬। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি-টোয়েন্টিতে করেছিলেন ১৩১ রান। গড় ২৬.২। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচে ৪৯ রান। গড় ২৪.৫। শেষ ১০ টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি হাফসেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে অফস্পিনের বিপক্ষে একাধিকবার উইকেট দিয়ে এসেছেন। বিশ্বকাপের পরেও প্রতিপক্ষ দলের অধিনায়ক সেই দুর্বলতায় বারবার আঘাত হেনেছেন। পরিসংখ্যানও সেই ছবিই তুলে ধরছে। বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫। স্ট্রাইক রেট প্রায় ১৯৫। বিশ্বকাপের পর সেই গড় নেমে এসেছে ১৯.৪-এ। স্ট্রাইক রেটও কমে দাঁড়িয়েছে ১৬৫-এর আশপাশে। সেই কারণে অনেকেই মনে করছেন, ২৩৩ রানের এই ইনিংস নিঃসন্দেহে তার আত্মবিশ্বাস ফেরাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বক্স অফিসে ঝড় তুলছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১; অভিযুক্তের অস্ত্রাঘাতে আহত ৩

বিশ্ব তরমুজ দিবস আজ

ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

বার্কোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি চেলসির

জয়া আহসানের কৃষিকাজ: দীর্ঘক্ষণ চালালেন কোদাল, প্রশংসায় অভিনেত্রী

২৫ ছক্কায় ৯১ বলে ২৩৩ রান! ২২ গজে ভারতীয় ব্যাটারের তাণ্ডব

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত ৩৫

আজ ০৩ আগস্ট, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৩ আগস্ট ২০২৬

১০

জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স

১১

সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত কনসার্ট, ‘মাইলস’ ‘ওয়ারফেইজ’সহ গাইবে যারা

১২

১২ কেজির এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

১৩

ফুলবাড়ীর স্কুলছাত্র নোয়াখালী থেকে উদ্ধার, অপহরণ ও নির্যাতনের অভিযোগ

১৪

সরকারের উন্নয়নকাজের সুফল দেশের মানুষ পেতে শুরু করেছে : কৃষিবিদ তুহিন

১৫

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা, ট্যাপেন্টাডল ও দেশি মদ উদ্ধার, আটক ১

১৬

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

১৭

গোবিন্দগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ জনকে সাময়িক বরখাস্তের আদেশ

১৮

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

১৯

হামের উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর

২০