RCTV Logo স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

মেসি ‘ফুটবল ঈশ্বর’, তাকে আরও মহান করে তুলতে চাই: কাসেমিরো

ছবিঃ সংগৃহীত

একসময় স্প্যানিশ ফুটবল ক্লাব অঙ্গনে কাসেমিরো ও লিওনেল মেসি ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার উত্তপ্ত লড়াইয়ে দুজনই নিজেদের দলের হয়ে সেরাটা উজাড় করে দিতেন। সেই প্রতিদ্বন্দ্বিতার অধ্যায় এখন অতীত। বর্তমানে দুজনই এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে। মেসি ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দিলেও কাসেমিরো সম্প্রতি ইন্টার মিয়ামিতে নাম লিখিয়েছেন।

আর নাম লিখিয়েই একসময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করলেন তিনি। লা লিগায় তার সাবেক প্রতিদ্বন্দ্বীকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো। নতুন ক্লাবে নাম লিখিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘অবশ্যই আমি এখানে এসেছি মেসি ও ইন্টার মিয়ামিকে সাহায্য করতে। সে ফুটবলের অন্যতম ঈশ্বর, বরং ফুটবলের ঈশ্বরই। আমি তার সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই, তাকে আরও মহান করে তুলতে চাই।’

রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চার বছর কাটানোর পর মিয়ামিতে যোগ দিয়ে অভিষেকও করে ফেলেছেন কাসেমিরো। শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ে ‘দ্য হেরনস’দের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোতে দুই কাসেমিরো ও মেসি একে-অপরের বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার মেসির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন কাসেমিরো। লা লিগার স্মৃতি মনে করে তিনি বলেন, ‘আমি জানি, তাকে থামানো অসম্ভব। আমি কখনোই সেটা করতে পারিনি। সব সময়ই সতীর্থদের সাহায্য লাগতো। আর তার সঙ্গে মাত্র দুইটি অনুশীলন সেশন করেই বুঝে গেছি, তাকে থামানো এখনও অসম্ভব।’

এদিকে, কাসেমিরোর হাতে ইন্টার মায়ামির গোলাপি জার্সি তুলে দেওয়ার সময় ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস এমএলএসের চলমান তদন্তে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মেডিকেলের ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু

ফিফার বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক পরীক্ষা শেষে ব্যবস্থা : বিএসটিআই

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে কটাক্ষ, জবাব দিলেন কিয়ারা

তিন দেশের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

ওটিটিতে আসছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত নাজিফা তুষির ‘অ্যানি’

মেসি ‘ফুটবল ঈশ্বর’, তাকে আরও মহান করে তুলতে চাই: কাসেমিরো

বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট

সময়ের সঙ্গে বাড়েনি শরীর, ১৯ বছরেও শিশুর মতো রাজু

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

১০

গাইবান্ধায় ৯ জুয়ারী গ্রেফতার

১১

আজ ৩১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১২

নামাজের সময়সূচি – ৩১ জুলাই ২০২৬

১৩

গাইবান্ধায় নিরাপদ অভিবাসন, ও মানবপাচার প্রতিরোধে রাউন্ড টেবিল বৈঠক অনুষ্ঠিত

১৪

আমির খানকে হত্যার হুমকি

১৫

আজকে থেকে আর কোনো কথা বলবো না, চুপ থাকবো

১৬

জনবল সংকট দূর করতে স্বাস্থ্যখাতে অধিক বরাদ্দ রেখেছে সরকার

১৭

গোবিন্দগঞ্জে সাতরে  নদী পার হতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ

১৮

পাবনার ৩৬৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

১৯

জুয়ার আসর থেকে উপজেলা যুবদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ৮ 

২০