RCTV Logo বিনোদন ডেস্ক
২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

‘ধুম ফোর’ নয়, রণবীরের চিন্তা অন্য সিনেমায়

ছবিঃ সংগৃহীত

বলিউড তারকা রণবীর কাপুরের ‘ধুম ফোর’ সিনেমায় অভিনয় করা নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে এসব গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেতা নিজেই। বর্তমানে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির কোনো প্রজেক্টে তিনি যুক্ত নন বলে স্পষ্ট জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সান দিয়েগো কমিক-কনে উপস্থিত হয়ে নিজের আসন্ন সিনেমা ‘রামায়ণ’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে কথা বলার সময় এই তথ্য জানান রণবীর।

কমিক-কনে আন্তর্জাতিক এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, আপাতত তার সম্পূর্ণ মনোযোগ নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা বানশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার ওপর।

‘ধুম ফোর’-এ তার অভিনয়ের খবরটি শুধুই গুঞ্জন উল্লেখ করে এই অভিনেতা জানান, এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে কাজ করার কোনো পরিকল্পনা তার নেই। তবে একই সঙ্গে নিজের নতুন প্রজেক্টের আপডেট দিয়েছেন। জানিয়েছেন, ভিকি কৌশল ও আলিয়া ভাটের সঙ্গে অভিনীত তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ আগামী বছরের ২৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে, চলতি বছরের নভেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। কমিক-কনের অনুষ্ঠানে রণবীরের সঙ্গে একই মঞ্চে হাজির ছিলেন ছবিটির পরিচালক নিতেশ তিওয়ারি, প্রযোজক নমিত মালহোত্রা এবং দক্ষিণ ভারতীয় অভিনেতা যশ। তবে ‘অ্যানিম্যাল’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এর দ্বিতীয় পর্ব ‘অ্যানিম্যাল পার্ক’ নিয়ে অনুরাগীদের মধ্যে নানা আলোচনা থাকলেও অনুষ্ঠানটিতে সিনেমাটি প্রসঙ্গে নতুন কোনো তথ্য শেয়ার করেননি এই তারকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

শুধু আইন করে মাদক নির্মূল করা সম্ভব না, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল 

তরুণ ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

বিশ্বকাপের সেরা গোল করা কাব্রাল বললেন, ‘এ আর নতুন কী!’

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

বিশ্ব হেপাটাইটিস দিবস আজ

গত ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন

‘ধুম ফোর’ নয়, রণবীরের চিন্তা অন্য সিনেমায়

কমলো সোনা ও রুপার অলঙ্কারের দাম

১০

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১১

‘দুঃসময়ের কান্ডারি থেকে বঙ্গভবনের পথে: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আলোচনার শীর্ষে মির্জা ফখরুল’

১২

অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?

১৩

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস, একদিনেই কমল ১০ শতাংশ

১৪

ইতালিয়ান ফুটবলে তোলপাড়: ১৬ দিনেই মালদিনির পদত্যাগ

১৫

লালমনিরহাটে ৪৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

আজ ২৮ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ২৮ জুলাই ২০২৬

১৮

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

১৯

রাণীশংকৈলে ফেসবুক লাইভের পর ইউপি সদস্যের মৃত্যু, এলাকায় শোক ও চাঞ্চল্য

২০