RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ জুলাই ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন বালিয়া ইউনিয়নের পশ্চিম বগুলাডাঙ্গী (পাবনা পাড়া) গ্রামে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল কুদ্দুস (৭৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে প্রতিদিনের মতো হাঁটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আব্দুল কুদ্দুস। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরের একটি পুকুরে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাদের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালে হাঁটার সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা হয়নি।

ভূল্লী থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

স্থানীয় এলাকায় এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন পুলিশের দায়িত্ব পালন করা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

হাম ও হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

লালমনিরহাটে পুলিশের ওপর হামলা করে মাদক মামলার আসামি ছিনতাই: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মহাতারকা মেসির

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৬ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ ও ৫ কেজি গাঁজা জব্দ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কিছু জানি না : স্পিকার

সিজেপির সঙ্গে আলোচনায় বসছে বিজেপি সরকার, ভারতজুড়ে বিক্ষোভ

১০

হাঁস চুরির অপরাধে যুববকে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী

১১

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১২

স্টার সিনেপ্লেক্স মুক্তি পেয়েছে বিশ্ব কাঁপানো ৪ সিনেমা

১৩

নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী

১৪

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি

১৫

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৬

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ঠাকুরগাঁওয়ে পর্যাপ্ত তেল মজুদ, হঠাৎ গুজবে পাম্পগুলোতে বাইকারদের দীর্ঘ লাইন

১৮

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৯

আজ ২৪ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

২০