RCTV Logo আরসিটিভি ডেস্ক
২২ জুলাই ২০২৬, ৭:০৭ অপরাহ্ন

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে বিচারকের ছুড়ে মারা পেপার ওয়েটের আঘাতে মাথা ফেটে আহত হয়েছেন সাবিহা সুলতানা নামে এক শিক্ষানবীশ নারী আইনজীবী। বিচারকের এমন অপ্রত্যাশিত কাণ্ডে আইনজীবীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে আদালত চলাকালীন সময় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই বিচারক হলেন- গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়া।

জানা গেছে, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার আদালত চলাকালীন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে বিচার প্রত্যাশীরা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে মাথা ফেটে গেল মারাত্মক আহত হন। পরে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় নিন্দা জানিয়ে তদন্ত ও বিচার দাবি জানান তারা।

আহত শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানা জানান, আদালত চলাকালীন সময়ে আদালত কক্ষের বসার বেঞ্চের পিছনের দিকে বিচার প্রত্যাশীরা কথা বলছিলেন। এ সময় কথা বলতে দেখে বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে একটি একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। এটি আমার মাথায় লেগে আহত হই। একজন বিচারক এমন কাজ করতে পারেন না। আমি এই ঘটনার বিচার দাবি করছি।

এ ব্যাপারে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুলকদর রহমান তীব্র ক্ষোভ ও বিচারকের এমন ব্যবহার অনাকাঙ্খিত হিসাবে উল্লেখ করেন।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাডভোকেট এম এ আলম সেলিম ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেন, একজন বিচারক এমন কাজ করতে পারেন না। এ ঘটনার তদন্ত করে বিচারকের শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়ার বক্তব্য নিতে তার ব্যবহারিত মোবাইল ফোনে ও হোয়ার্টস অ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

আদালত চলাকালে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

বিশ্বকাপ শেষে ফিরছে ক্লাব ফুটবলের ব্যস্ততা, কবে কোন লিগ শুরু

নাটোরে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই: চারজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড

গাইবান্ধায় টানা বর্ষণে তরুণ উদ্যোক্তার,নষ্ট ৩’শ পেঁপে গাছ

থামছে না শিশুদের মৃত্যুর মিছিল হামে প্রাণহানি ৮০০ ছাড়াল

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

যারা আমাদের কষ্ট উপভোগ করেছেন তাদের ধন্যবাদ: ম্যাক অ্যালিস্টার

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

১০

বীরগঞ্জ পৌরসভার সুইচগেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদ

১১

বন্যায় ক্ষতিগ্রস্তদের এক লাখ মার্কিন ডলার সহায়তা দিল চীন

১২

বিয়ে করলেন মিস্টার বিস্ট

১৩

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

১৪

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

ফাইনালিসিমা দিয়ে মেসির ‘বিদায়ী ম্যাচ’ খেলার প্রস্তাব স্পেনের

১৭

আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিলেন নিকোলাস ওতামেন্ডি

১৮

আবারও বাড়ল সোনার দাম : ২২ ক্যারেটে ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

১৯

লালমনিরহাটে তিস্তার পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে, বন্যার শঙ্কা

২০