গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, উপজেলা বিএনপির আহ্বায়ক সামছুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির এরশাদুল হক, রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের সভাপতি শহিদুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কায়ুম হুদা, শহিদুল ইসলাম শিপন, আব্দুর রহমানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাল্যবিবাহ রোধে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং পাঠদানের মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এছাড়া মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন