RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৫:২৭ অপরাহ্ন

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেফতার, দল থেকে বহিষ্কার

ছবিঃ সংগৃহীত

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধা জেলা আহ্বায়ক কমিটি সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল খানকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দিয়েছে।

রোববার (২০ জুলাই) গাইবান্ধা জেলা এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, জেলা আহ্বায়ক ও ভারপ্রাপ্ত সদস্য সচিবের যৌথ সিদ্ধান্ত ও নির্দেশক্রমে শাকিল খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আচরণ এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, তার কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। ফলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তাকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) প্রদান করা হয়েছে।

অফিস আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণকে তার সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (গপ্ত) রাশেদুল ইসলাম জুয়েল স্বাক্ষরিত ওই অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১০

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১১

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১২

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৪

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৫

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৬

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৭

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

১৮

দেশের বাজারে বাড়ল সোনার দাম

১৯

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

২০