RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

দিনাজপুরের পুলহাটে পূবালী ব্যাংক এর ক্যাশলেস ক্যাম্পেইন শুরু

ছবিঃ আরসিটিভি

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে শুরু হয়েছে আবারও ৩ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন।

২০ জুলাই সোমবার পূবালী ব্যাংক পিএলসি পুলহাট শাখার আয়োজনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে ক্যাশলেস ক্যাম্পেইন এর উদ্বোধন করা হয়। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনকে প্রান্তিক মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম, মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশকে সম্পূর্ণ ডিজিটাল ও ক্যাশলেস করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে দারুণ ভূমিকা রাখবে। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আর্থিক সচেতনতা এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে পূবালী ব্যাংকের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি বলেন, পূবালী ব্যাংকের এই উদ্যোগ তা বাস্তবায়নে দারুণ ভূমিকা রাখবে। বিশেষ করে কৃষিনির্ভর এই অঞ্চলে ক্যাশলেস লেনদেন ছড়িয়ে দিতে পারলে কৃষকেরা সরাসরি উপকৃত হবেন। পকেটে টাকা না রেখেও শুধু একটি কিউআর কোড  বা অ্যাপ ব্যবহার করে সব ধরনের কেনাকাটা ও লেনদেন করা সম্ভব। এতে যেমন সময় বাঁচবে, তেমনি টাকা হারানোর বা চুরির ঝুঁকি থাকবে না। আমি সকলকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক এবং নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ৩ দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ক্যাশলেস লেনদেনের সুবিধাগুলো হাতে-কলমে শিখিয়ে দেব। আমাদের লক্ষ্য হলো, প্রতিটি মানুষ যেন ব্যাংকিং অ্যাপ এবং ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত হয়ে ওঠেন। স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস সোসাইটির কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পূবালী ব্যাংক উপশাখার ব্যবস্থাপক মোছাঃ জাকিয়া সুলতানা বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর পুবালী ব্যাংক। এই ৩ দিন আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকদের ক্যাশলেস অ্যাকাউন্ট খোলা, অ্যাপ অ্যাক্টিভেশন এবং ডিজিটাল লেনদেনের যাবতীয় সুবিধা নিশ্চিত করব। আমরা চাই  প্রতিটি দোকানে, প্রতিটি বাজারে ক্যাশলেস ছোঁয়া লাগুক।

এ সময় আরও বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পুলহাট শাখার ম্যানেজার মোঃ জিয়াউল হক, দিনাজপুর জেলা খাদ্য শস্য আড়ৎদার মালিক সমিতির সাধারন সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু প্রমুখ।

৩ দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ডিজিটাল লেনদেনের এই জোয়ার অর্থনৈতিক কর্মকান্ডকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আয়োজকেরা আশা ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১০

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১১

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১২

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৩

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৪

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৫

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৬

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৭

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

১৮

দেশের বাজারে বাড়ল সোনার দাম

১৯

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

২০