RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৮ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

কনে নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

ছবিঃ সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়।

 

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের ৭ মাস বয়সি ছেলে জীবন ইসলাম ও মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। তিনি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কচুকাটা বন্দরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের শরিফ মিয়ার মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। সেই বিয়েতে বরযাত্রী হিসেবে বরসহ প্রায় ১৫ জন এসেছিলেন। পরে বিয়ে শেষে বরযাত্রী কনেকে নিয়ে বাড়ি ফেরার পথে রাত ৩টার দিকে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময়ে মাইক্রোবাসে থাকা বর-কনেসহ অন্তত ১৪ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় ১২ জনকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব বলেন, রাতে ১৪ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পরে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। ১২ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০