RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

হরিপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ভিত্তিহীন

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বেশ কিছু গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে হরিপুর উপজেলা প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, হরিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা অধ্যাপক করিমুল হক , সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ইউপি সদস্য মশিউর রহমান রয়েল, গেদুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মঞ্জুর আলম, আমগাঁও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুর রহিমসহ ১৭টি উন্নয়ন প্রকল্পের সভাপতিসহ হরিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর ও ছাত্রদলের সভাপতি আবুল হাসান ডন প্রমূখ।

এসময় সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, একটি মহল এমপি ও আমাকে জড়িয়ে মিথ্যাচার চালাচ্ছেন। বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে আমি এমপির ভাগিনা পরিচয়ে প্রকল্পের ৪৫ লাখ টাকা আত্মসাত করেছি। এটার কোন প্রমান কারো কাছে নেই। আর আমি প্রকল্পের টাকা উত্তলোনের কেউ নাই। উন্নয়ন প্রকল্পের যে কথা উঠছে তা ভিত্তিহীন। আমি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একাধিক প্রকল্পের সদস্য সচিব হিসেবে বিষয়ে মাসুদ রানা বলেন, স্থানীয় ইউএনও নিজেই আমাকে রেখেছেন। একজন ব্যক্তি একাধিক প্রকল্পেন সদস্য সচিব হতে পাড়বেনা এমন কোন বাধা নেই যার কারণে তিনি আমাকে এ দায়িত্ব দিয়েছে যাতে কাজটি ভালো হয়।

এসময় বিভিন্ন প্রকল্পের চেয়ারম্যান ও মেম্বাররা বলেন, উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদককে ঘিড়ে যেই অভিযোগ তুলা হচ্ছে তা সত্য নয়। আমাদের প্রকল্পের চেক সে কোন মতে তুলতে পাড়বেনা। আমরা আমাদের নিয়ম মতেই কাজ করতেছি। তাকে জড়িয়ে এসব ঘটনার নিন্দা জানাই।

হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, আমার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানার নামে যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন। দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে বলে আমি মনে করি। তারপরও বিষয়টি আমরা দলীয় ভাবে তদন্ত করবো, তদন্তে সত্যতা মিললে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদামাখা পথে থমকে যায় বরযাত্রা, কাঁধে চড়েই বিয়ের আসরে পৌঁছালেন বর

রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান মঞ্জুরির চেক বিতরণ

বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

নাটোরে লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

হরিপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ভিত্তিহীন

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

সৈয়দপুরের এক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

বিরলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট

পীরগঞ্জে ৩ কবরের কঙ্কাল চুরির অভিযোগ, ওসির ধারণা শেয়াল মাটি খুঁড়তে পারে

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১০

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

১১

সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ

১২

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা পাবে?

১৩

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

১৪

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ নিহত ৪ 

১৫

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১৬

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

১৭

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

১৮

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

১৯

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০