RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ন

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

ছবিঃ আরসিটিভি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তর রক্ত কর্মসূচির পরিচালক কর্তৃক দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রে আধুনিকায়নের মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে।

১৩ জুলাই সোমবার সকাল ১১টায় উপশহরস্থ দিনাজপুর তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মেশিনারিজ তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্র কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।

পরে এসব মেশিনারিজ রক্ষণাবেক্ষণ ও এর সঠিক ব্যবহার বিষয়ে সংক্ষিপ্ত দিক তুলে ধরে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে আধুনিকায়নের যেসব মেশিনারিজ হস্তান্তর করা হয়েছে তার মধ্যে রয়েছে-একটি রেফ্রিজারেটর সেন্ট্রিফিউজ মেশিন সেল সেপারেটর, চার ডিগ্রি সেলসিয়াসের একটি রেফ্রিজারেটর এবং -৪০ ডিগ্রি সেলসিয়াসের একটি ব্লাড ডিপ ফ্রিজ ও যন্ত্রাংশ। এসব মেশিনারিজের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

অনুষ্ঠানের সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, তৈয়্যেবা মজুমদার রক্তকেন্দ্রে অতি শীঘ্রই থ্যালাসেমিয়া রোগীদের জন্য ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সম্ভাব্য প্রয়োজনীয় আর্থিক অনুদানের ঘোষণাও দেন তিনি।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের এডহক কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু,
মোঃ মোকাররম হোসেন,
মোঃ শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, তৈয়বা মজুমদার রক্ত কেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথি ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

হরিপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ভিত্তিহীন

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

সৈয়দপুরের এক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

বিরলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট

পীরগঞ্জে ৩ কবরের কঙ্কাল চুরির অভিযোগ, ওসির ধারণা শেয়াল মাটি খুঁড়তে পারে

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা পাবে?

১০

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

১১

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ নিহত ৪ 

১২

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১৩

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

১৪

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

১৫

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

১৬

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

১৭

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

১৮

২৯০ কিমি গতির সুপার টাইফুন আঘাত হেনেছে চীনে

১৯

ইরানে ১৪০ সামরিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা 

২০