RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জুলাই ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন

কাঁদামাখা পথে থমকে যায় বরযাত্রা, কাঁধে চড়েই বিয়ের আসরে পৌঁছালেন বর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ভাটিগ্রাম এলাকায় কাঁদামাখা রাস্তায় আটকে যায় একটি বরযাত্রীর বহর। শেষ পর্যন্ত উপায় না পেয়ে অন্যের কাঁধে চড়েই বিয়ের আসরের উদ্দেশে রওনা দেন বর।

সোমবার (১৩ জুলাই) সেই দৃশ্যের এাটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি আলোচনার জন্ম দেয়।

জানা গেছে, গত শুক্রবার ভাটিগ্রাম এলাকার বাসিন্দা হাবিবুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর গ্রামে বিয়ে করতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বের হতেই কাঁচা রাস্তার বেহাল চিত্র সামনে আসে। টানা বৃষ্টিতে প্রায় এক কিলোমিটার রাস্তা কাদায় একাকার হয়ে যাওয়ায় কোনো যানবাহন চলাচল করতে পারেনি। রাস্তার যেসব স্থানে কাদা বেশি ছিল, সেখানে অন্যের কাঁধে চড়ে পথ পাড়ি দেন বর। প্রায় এক কিলোমিটার এভাবে যাওয়ার পর একটি মাইক্রোবাসে উঠে কনের বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।

স্থানীয়দের দাবি, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে একই ধরনের দুর্ভোগ পোহাতে হবে।

বরের বন্ধু নাজি বলেন, বৃষ্টির কারণে পুরো রাস্তাই কাদায় ভরে গেছে। কোনো যানবাহন চলার সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে বন্ধুকে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছে। প্রায় এক কিলোমিটার রাস্তার এমন দুরবস্থা দীর্ঘদিনের।

স্থানীয় সংরক্ষিত নারী সদস্য মর্জিনা বেগম বলেন, ভাটিগ্রাম থেকে বৃদ্ধের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

তিনি বলেন, বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটা তো দূরের কথা, অনেক জায়গায় ধান রোপণ করা যায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁদামাখা পথে থমকে যায় বরযাত্রা, কাঁধে চড়েই বিয়ের আসরে পৌঁছালেন বর

রংপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান মঞ্জুরির চেক বিতরণ

বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

নাটোরে লালপুরে একতা এক্সপ্রেস লাইনচ্যুত

হরিপুরে উন্নয়ন প্রকল্পের অর্থ লোপাটের অভিযোগ ভিত্তিহীন

দিনাজপুরে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক মেশিনারিজ হস্তান্তর

সৈয়দপুরের এক বিদ্যালয় থেকেই বৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

বিরলে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট: লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট

পীরগঞ্জে ৩ কবরের কঙ্কাল চুরির অভিযোগ, ওসির ধারণা শেয়াল মাটি খুঁড়তে পারে

নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

১০

ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫

১১

সমাজসেবা অধিপ্তরের উদ্যোগে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চিকিৎসা সহযোগিতার অর্থ বিতরণ

১২

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা কত টাকা পাবে?

১৩

রংপুরে গীতিকবি সংসদের সম্মাননা পেলেন গাইবান্ধার গীতিকার অমিতাভ দাশ হিমুন

১৪

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় মিথিলা ভ্যানের চালকসহ নিহত ৪ 

১৫

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১৬

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

১৭

কুড়িগ্রামে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

১৮

গাইবান্ধায় কিশোর কে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

১৯

ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনালে

২০