RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ২:৫৮ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাট সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৫১৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেন্সিডিল, ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎সোমবার (৬ জুলাই) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবির বনচৌকি, গোড়কমন্ডল ও মোগলহাট বিওপির তিনটি বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করলে তারা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

‎পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৯৩ বোতল ফেন্সিডিল, ৫০ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ১৭১ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা।

‎১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইনের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎তিনি আরও জানান, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, তবুও প্রিয় দলের পাশে তারকারা

সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, ১১ জন নিহত

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও, প্রধান ফটকে বিক্ষোভ

বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

কথা বলতে গিয়ে বারবার ফুঁপিয়ে কাঁদছিলেন কাসেমিরো

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

১০

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১১

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

১৩

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

১৪

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৫

মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম

১৬

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

১৭

‎দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

১৮

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

১৯

ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে প্রেমিকের বিষপান

২০