RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৬ জুলাই ২০২৬, ২:০৯ অপরাহ্ন

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ছবিঃ আরসিটিভি

“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ”সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনে প্রথমবার সারা দেশের ন্যায় গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবস টি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে আজ( ৬ জুলাই) সোমবার বেলা সাড়ে ১০ টার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা টি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপকার ভোগীদের মাঝে ফুল ও ফলদের বিভিন্ন প্রজাতির প্রায় দেড় শতাধিক গাছের চারা বিতরন করা হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,  বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক রেজাউল করিম মিঞা, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা জামায়াতের সেক্রেটারী সৈয়দ রোকনুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি জোবায়ের আলী। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। আলোচনা সভায় পল্লী উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী দেখানো হয়।

বক্তারা বলেন, গ্রাম উন্নয়ন হলে দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে। দেশ কে এগিয়ে নিতে পল্লী উন্নয়নে সকলকে কাজ করার আহব্বান জানানো হয়।

আলোচনা শেষে পল্লী উন্নয়ন নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহন করা বিভিন্ন স্কুলের ৭ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি নারীপুরুষ সহ দুজন উদ্যোক্তার মাঝে চার লাখ পঞ্চাশ হাজার টাকার মাঝারি ঋণের চেক বিতরন করা হয়। উদ্যোক্তা দুজন হলেন, সদরের কদমের তল এলাকার উদকানিক মহিলা দলের উদ্যোক্তা মালেকা বেগম ও পুর্ব কোমরনই পুরুষ পল্লী উন্নয়ন সমিতির মো. আবু সাঈদ সুজা।

এছাড়াও মধ্য নারায়ণপুর মহিলা সমবায় সমিতির ১১ জন সদস্যর মাঝে ছয় লাখ সত্তুর হাজার টাকার ক্ষুদ্র ঋণের চেক বিতরন করা হয়।

ঋণের চেক বিতরন শেষে শ্রেষ্ঠ সংগঠক হিসেবে এক জন, শ্রেষ্ঠ উদ্যোক্তা হিসেবে এক জন ও ক্ষুদ্র ঋণের সফল ব্যবহারকারী হিসেবে এক জন সহ মোট তিন জন নারী-পুরষ কে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্ত সুরক্ষায় ডিমলায় বিজিবির নতুন বিওপি উদ্বোধন

ন্যাটো সম্মেলনের আগে কিয়েভে রাতভর হামলা রুশ বাহিনীর, ১১ জন নিহত

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১০৬ জন

প্রিয় দল হারলে মন ভালো করার ৭ উপায়

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও, প্রধান ফটকে বিক্ষোভ

বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ

কথা বলতে গিয়ে বারবার ফুঁপিয়ে কাঁদছিলেন কাসেমিরো

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১০

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

১২

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

১৩

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম

১৫

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

১৬

‎দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

১৭

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

১৮

ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে প্রেমিকের বিষপান

১৯

নামাজের সময়সূচি – ০৬ জুলাই ২০২৬

২০