RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে প্রেম করে বিয়ের প্রায় তিন মাস পর জান্নাতুন নেছা নামে এক তরুণীকে অপহরণের অভিযোগে তার স্বামী পায়েল আলীকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনাকে কেন্দ্র করে মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে ছেলের পরিবার।

সংবাদ সম্মেলনে পায়েল আলীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, পারিবারিক বিরোধের জেরে মেয়ের পরিবার অপহরণের মিথ্যা মামলা দায়ের করেছে। তাদের দাবি, প্রায় তিন মাস আগে পারস্পরিক ভালোবাসার সম্পর্কের ভিত্তিতে পায়েল আলী ও জান্নাতুন নেছা বিয়ে করেন। বিয়ের পর তারা বাড়ি ছেড়ে চলে গেলেও পরে দুই পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়। এরপর জান্নাতুন নেছা স্বেচ্ছায় স্বামীর বাড়িতে প্রায় তিন মাস ধরে সংসার করে আসছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, দুই দিন আগে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ পায়েল আলীর বাড়িতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনকে থানায় নিয়ে যায়। পরে জান্নাতুন নেছার বাবা হামিদুর রহমান তার মেয়েকে অপহরণের অভিযোগ করেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেন, ঘটনাটি অপহরণের নয়। তাদের বক্তব্য, মেয়েটি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে স্বামীর বাড়িতে বসবাস করেছেন এবং স্থানীয়ভাবে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে বিয়ের বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। তাই এতদিন পর ঘটনাটিকে অপহরণ হিসেবে উপস্থাপন করায় প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের মতে, যদি এটি সত্যিই অপহরণের ঘটনা হয়ে থাকে, তাহলে মেয়েটি কীভাবে দীর্ঘদিন স্বামীর বাড়িতে প্রকাশ্যে বসবাস করলেন এবং স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলো—সেসব বিষয়ও তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে জান্নাতুন নেছার বাবা হামিদুর রহমান মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

আজ আমির খানের বিয়ে

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমাকে ঘিরে তিন দিনের ঐতিহ্যবাহী পূজা ও মেলা 

মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

১০

আজ ০৫ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১১

নামাজের সময়সূচি – ০৫ জুলাই ২০২৬

১২

নকআউট পর্বে ২৪ বছরের যে অভিশাপ তাড়া করছে ব্রাজিলকে

১৩

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ মিছিল

১৪

প্রতারণার শিকার সেই শিক্ষার্থীরা পেলো এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ

১৫

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

১৬

দিনাজপুরে বিভাগীয় পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

১৭

দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

১৮

গাইবান্ধায় ইয়াবা সেবনের সময় ২ মাদকসেবী গ্রেফতার

১৯

ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

২০