RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। দলের একটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যসহ চারজন নেতাও ইরান যাচ্ছেন।

এনসিপি সূত্র জানায়, নাসীরুদ্দীন পাটওয়ারী এরই মধ্যে ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে তিনি কোন দিন কোন ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির নেতারা জানান, ইরানের প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে যাওয়ার মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এনসিপিও দেশটির সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানিয়েছে, ইরান সরকারের আমন্ত্রণে জামায়াতের একটি উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল খামেনীর বিদায়, জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে। তারা আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে এই প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি এবং ডা. এস এম খালিদুজ্জামান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াটসঅ্যাপে গোপনীয়তা বাড়াতে আসছে নতুন ফিচার

চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন দিবালা

বিরলে আম সংরক্ষণাগার না থাকায় ন্যায্য দাম থেকে বঞ্চিত চাষিরা

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার, ডাকাতির সরঞ্জাম ও পিকআপ উদ্ধার

১৭ দিন শূন্যরেখায় মানবেতর জীবন, রাতের আঁধারে মিলিয়ে গেলেন তিনজন

কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিন আজ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

আদিতমারীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

১০

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

১১

ভারতে এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, নিহত ৭

১২

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

১৩

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৯৪৩, ধ্বংসস্তূপ থেকে বের হচ্ছে লাশ পচার গন্ধ

১৪

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

১৫

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

১৬

২০২৪ সালের আজকের দিনে শুরু হয়েছিল ‘জুলাই আন্দোলন

১৭

আজ ০১ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ০১ জুলাই ২০২৬

১৯

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

২০