RCTV Logo নীলফামারী প্রতিনিধি
২২ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

১০ লাখ টাকায় ৩ বছরের চুক্তিতে চীনা নাগরিকে বিয়ে

নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় কর্মরত এক চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ফেইসবুকে দাবি করা হচ্ছে, ১০ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে এই বিয়ে হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, বিয়েটি আইনিভাবে আদালতের মাধ্যমে সম্পন্ন হয়েছে; চুক্তির বিষয়টি তাদের জানা নেই।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ১০ জুন তারা কোর্ট এফিডেভিটের (হলফনামা) মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করেন। নীলফামারী সদর উপজেলার সংগলশী এলাকার বাসিন্দা জুয়েল হোসেনের মেয়ে মাইশা আক্তার জুই এর সঙ্গে চীনা নাগরিক লিয়াউ বেইরুর ছেলে লিয়াউ জিচুন ( বর্তমান নাম নুর মোহাম্মদ) কোর্ট এফিডেভিটের মাধ্যমে মুসলিম ধর্ম গ্রহন করে তিন লাখ ২৫১ টাকা দেনমোহরের মাধ্যমে নগদ ৫ হাজার টাকা দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়। জুই উত্তরা ইপিজেডের ‘মেইগো বিডি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে ওই চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। পরে দুই পরিবারের সম্মতিতে কোর্ট এফিডেভিটের (হলফনামা) মাধ্যমে পারিবারিক ভাবে ১৮ জুন বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কনেকে মাইক্রোবাসে ওঠার সময় কাঁদতে দেখা যায়। এরপরই নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেন, এটি কোনো স্বাভাবিক বিয়ে নয়, বরং তিন বছরের জন্য ১০ লাখ টাকার একটি চুক্তি। এই নিয়ে ফেইসবুকে নানা নেতিবাচক মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককে।

তবে স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে প্রচলিত আইন ও সরকারি বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া প্রয়োজন। একই সঙ্গে তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান তারা।

তবে রুহুল আমিন নামে একজন মন্তব্য করে বলেন, “উত্তরবঙ্গের মানুষ টাকার জন্য মা বোনকে ও বিক্রি করে দেয় প্রশাসন কি দেখে না”।

আল আমিন নামে একজন ফেসবুকে লিখেন, “এসব পরিবারে মানুষকে ধরে কঠিন শাস্তি দেওয়া দরকার এবং চিনা নাগরিক আস্তে আস্তে এ দেশের মেয়ে গুলোর উপর নির্যাতন চালাচ্ছে”।

লিটন নামে এক যুবক বলেন, ওটা আমার আত্মীয় হয় ওনারা দুইজন ভালোবাসা করে বিয়ে করছে।

জানতে চাইলে রুবিনা আক্তারের বাবা ছলেমান হোসেন মুঠোফোনে (অনুরূপ) বলেন, এ বিষয়ে আমি ফোনে কোনো তথ্য দিতে পারব না। আপনারা আমার বাসায় আসেন, সামনাসামনি কথা হবে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, থানায় এই বিষয়ে কোনো অভিযোগ আসেনি। তবে আমরা খোঁজ নিয়ে জেনেছি, তারা কোর্ট এফিডেভিটের (হলফনামা) মাধ্যমে বিয়ে করেছেন। ১০ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে বিয়ের বিষয়টি আমাদের জানা নেই। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় শিবির নেতার হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ 

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে ‘বাঘ’ আতঙ্কে এলাকাবাসী

দেশের বাঁজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

মহাসড়কে নারীর মরদেহ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

আজ ২২ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০ লাখ টাকায় ৩ বছরের চুক্তিতে চীনা নাগরিকে বিয়ে

১০

নামাজের সময়সূচি – ২২ জুন ২০২৬

১১

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

১২

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায়, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

১৪

নাটোরে হেরোইন-গাঁজা সেবনের সময় তিনজন আটক

১৫

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা 

১৭

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৮

নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন 

১৯

পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা বহাল থাকবে

২০