RCTV Logo স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

এবারের বিশ্বকাপের গ্রুপ জি-তে বড় চমক দেখাল মিসর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল, বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছে নিজেদের ইতিহাসের প্রথম জয়। তাতে বেলজিয়ামকে টপকে তারা চলে এসেছে গ্রুপের শীর্ষেও।

ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মিশরের জন্য। মাত্র ১৫ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করলেন নিউজিল্যান্ডের ফিন সারম্যান। সেই লিড নিয়েই বিরতিতে যায় কিউইরা। প্রথমার্ধ শেষে নিউজিল্যান্ড ছিল ইতিহাসের দুয়ারে, কারণ বিশ্বকাপে এর আগে কখনো জেতেনি তারা।

তবে দ্বিতীয়ার্ধে সব হিসাব বদলে দিল মিসর। প্রথমে সমতা ফেরালেন মোস্তাফা জিকো। নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বে শট ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু বলটা তার হাতে লেগে জালে জড়িয়ে গেল। স্কোর হলো ১-১।

এরপর সালাহর পালা। শুরু থেকেই তাকে দুজন ডিফেন্ডার দিয়ে আটকে রাখা হয়েছিল। পাসিং লেনও বন্ধ ছিল। তবে শেষমেশ গা ঝাড়া দিলেন এই তারকা। জিকোর মাইনাস করা বলটা বক্সের ভেতর পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালেন সালাহ। মিশর এগিয়ে গেল ২-১ গোলে।

এরপর দুই গোলে পিছিয়ে পড়ে একটা গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করতে থাকে নিউজিল্যান্ড। কিন্তু মিশরের রক্ষণ সেই আক্রমণ ঠেকিয়ে দেয়। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন মাহমুদ হাসান ত্রেজেগে। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে তৃতীয় ছোঁয়াতেই গোল পেলেন তিনি। ম্যাচের ফলাফল হলো ৩-১।

এই জয়ে ইতিহাস গড়ল মিসর। ১৯৩৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেছিল দলটি। তবে সেই ম্যাচে জিততে পারেনি তারা। এরপর বিশ্বকাপে বারবার খেললেও এক ম্যাচে দুটো গোল করতে পারেনি মিশর। সালাহ আর জিকোর গোলে ৯২ বছর পর সেই কীর্তি আবার গড়ল দলটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ‘বাঘ’ আতঙ্কে এলাকাবাসী

দেশের বাঁজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

মহাসড়কে নারীর মরদেহ, পাশেই পড়ে ছিল লাল শাড়ি

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

আজ ২২ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১০ লাখ টাকায় ৩ বছরের চুক্তিতে চীনা নাগরিকে বিয়ে

নামাজের সময়সূচি – ২২ জুন ২০২৬

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

১০

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায়, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

১২

নাটোরে হেরোইন-গাঁজা সেবনের সময় তিনজন আটক

১৩

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা 

১৫

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৬

নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন 

১৭

পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা বহাল থাকবে

১৮

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি নিহত

১৯

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

২০