RCTV Logo নাটোর প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

নাটোরে হেরোইন-গাঁজা সেবনের সময় তিনজন আটক

ছবিঃ আরসিটিভি

নাটোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজা সেবনের সময় তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (২১ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— অন্তত আহমেদ, শহিদুল ইসলাম এবং মো. স্বপ্নন আলী।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের অপরাধ বিবেচনায় বিভিন্ন অঙ্কের জরিমানা ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করেন।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায়, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

নাটোরে হেরোইন-গাঁজা সেবনের সময় তিনজন আটক

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা 

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন 

পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা বহাল থাকবে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি নিহত

১০

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১১

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

১২

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৩

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৪

মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

১৫

সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৭

নাটোরে শ্রেণিকক্ষে হাঁটু পানি, পাঠদান বন্ধ

১৮

উজানের ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে প্রবাহ

১৯

‎সীমান্তে আটকে পড়া ৫ জনের মানবেতর জীবন

২০