RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ছাদ ঢালাই কাজের উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঐতিহ্যবাহী ভরতখালী উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ পুরোনো ভবন সংস্কার প্রকল্পের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত ভরতখালী উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে সময়ের ব্যবধানে বিদ্যালয়ের পুরোনো ভবনগুলো জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনের ছাদ চুইয়ে পানি পড়া, দেয়ালের পলেস্তারা খসে যাওয়া এবং জানালা—দরজার ক্ষয়ক্ষতির কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ অবস্থায় মরহুম আজিতউল্লাহ গার্ডের পরিবারের আর্থিক সহযোগিতায় পুরোনো ভবন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সংস্কার প্রকল্পের বড় অংশের অর্থায়ন করছে গার্ড পরিবার। সংস্কারকাজের অংশ হিসেবে ভবনের ছাদ ঢালাই কার্যক্রম শুরু হয়েছে।

প্রকল্পের প্রধান সমন্বয়ক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (ব্যাচ—১৯৬০) মো. জলিলুর রহমান বলেন, এটি শুধু একটি ভবন সংস্কার নয়, বরং বিদ্যালয়ের ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের উদ্যোগ। আমরা চাই সমাজের সকল শ্রেণি—পেশার মানুষ এবং দেশ—বিদেশে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীরা এ কাজে সম্পৃক্ত হোন।

সহপ্রকল্প সমন্বয়ক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (ব্যাচ—১৯৮৬) ও সাবেক চেয়ারম্যান মো. শামসুল আজাদ শীতল বলেন, ভরতখালী উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এর পুরোনো জৌলুস ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, এ প্রকল্পটি বাস্তবায়নে ‘ভরতখালী উচ্চ বিদ্যালয় ভবন সংস্কার প্রকল্প’ নামীয় বিদ্যালয়ের এ্যাকাউন্টে (৫১০—১১০১০—২৭৪৬১) সোনালী ব্যাংকের মাধ্যমে ভরতখালী শাখায় এটির প্রাক্তন ও শুভাকাঙ্খীগণ সহযোগিতা করতে পারেন। এটি সরকারিভাবে মনিটর করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম মণ্ডল বলেন, সংস্কারকাজ সম্পন্ন হলে শিক্ষার্থীরা আরও উন্নত পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে এবং শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ছাদ ঢালাই কাজের উদ্বোধন

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

নাটোরে শ্রেণিকক্ষে হাঁটু পানি, পাঠদান বন্ধ

উজানের ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে প্রবাহ

‎সীমান্তে আটকে পড়া ৫ জনের মানবেতর জীবন

১০

বাবা দিবসে বাবাকে ঘিরে বেরোবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ

১১

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

১২

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়ে সুনাম কুড়িয়েছেন নীলফামারীর বাঁধন

১৫

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই

১৬

বালুর নেশায় চলে গুলি, পদ্মার চরে ৯ মাসে সাত খুন

১৭

আজ ২১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২১ জুন ২০২৬

১৯

বিরামপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে জিআর চাল বিতরণ

২০