RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২১ জুন ২০২৬, ৩:২২ অপরাহ্ন

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

ছবিঃ আরসিটিভি

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

‎লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় সামান্য পানি বৃদ্ধিতেই বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকে। ফলে নদীপাড়ের মানুষের মধ্যে বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, বন্যা দেখা দিলে তিস্তার চরাঞ্চলে আবাদ করা চিনাবাদামসহ অন্যান্য ফসল এবং বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

‎বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তার পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।

‎এদিকে আগামী পাঁচ দিনে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে তিস্তা অববাহিকায় পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

‎লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, “তিস্তার পানি বৃদ্ধি পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীতীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন 

পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা বহাল থাকবে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি নিহত

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১০

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১১

নাটোরে শ্রেণিকক্ষে হাঁটু পানি, পাঠদান বন্ধ

১২

উজানের ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে প্রবাহ

১৩

‎সীমান্তে আটকে পড়া ৫ জনের মানবেতর জীবন

১৪

বাবা দিবসে বাবাকে ঘিরে বেরোবি শিক্ষার্থীদের স্মৃতিচারণ

১৫

বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

১৬

তিউনিসিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে ইতিহাস গড়ে জিতল জাপান

১৭

বিশ্ব বাবা দিবস আজ

১৮

৭০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা বানিয়ে সুনাম কুড়িয়েছেন নীলফামারীর বাঁধন

১৯

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, তিস্তার পানি বিপদসীমা ছুঁইছুঁই

২০