RCTV Logo স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৬, ১:২৫ অপরাহ্ন

বিশ্বকাপের ‘সবচেয়ে সুদর্শন’ ফুটবলার নির্বাচিত হলেন মেসির ‘বডিগার্ড’ ডি পল

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের ফুটবল মাঠে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসা, লিওনেল মেসির ‘বডিগার্ড’ হিসেবেও পরিচিত। তবে এবার ফুটবলীয় দক্ষতার বাইরে সম্পূর্ণ ভিন্ন এক কারণে খবরের শিরোনামে এলেন রদ্রিগো ডি পল। কৃত্রিম বুদ্ধিমত্তার করা এক গাণিতিক জরিপে এবারের বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ চেহারার ফুটবলার নির্বাচিত হয়েছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের চেহারার নিখুঁত অনুপাত বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে ‘ড্রিমজিএফ’ নামের একটি প্রতিষ্ঠান।

গুগল সার্চে বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় ১৫০ জন ফুটবলারের ছবি নিয়ে এই গবেষণা চালানো হয়। তালিকাটি তৈরিতে বিজ্ঞানের প্রাচীন গাণিতিক সূত্র ‘গোল্ডেন রেশিও’ ব্যবহার করা হয়েছে। যা চেহারার ভারসাম্য, গঠন ও সুষমা পরিমাপের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত।

এআই-এর এই বৈজ্ঞানিক বিশ্লেষণের ফলাফলে দেখা গেছে, ৭৪.১৮% নম্বর পেয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন রদ্রিগো ডি পল। তবে খুব সামান্য ব্যবধান নিয়ে তার ঠিক পেছনেই আছেন জার্মানির ফরোয়ার্ড কাই হাভার্টজ। যার প্রাপ্ত নম্বর ৭৪.১০%। আর ৭৩.২৯% নম্বর পেয়ে এই তালিকার তৃতীয় স্থানে আছেন ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকে।

তালিকায় পরের স্থানগুলোতেও রয়েছে চমক। চতুর্থ স্থানে আছেন মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ (৭৩.২৭%)। পঞ্চম স্থানটি দখল করেছেন ব্রাজিলের তরুণ সেনসেশন এনড্রিক (৭৩.২৫%)। মাত্র ০.০১% ব্যবধানে সেরা পাঁচের বাইরে ছিটকে গেছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন (৭৩.২৪%)।

এই জরিপ নিয়ে ড্রিমএআই-এর প্রধান নির্বাহী গেওর্গি দিমিত্রভ বলেন, ‘এই তালিকার সবচেয়ে মজার বিষয় হলো, এটি কোনো ফুটবলারের মাঠের জনপ্রিয়তা বা ফ্যানবেজের ওপর ভিত্তি করে তৈরি হয়নি। ফুটবল বিশ্বের অনেক বড় বড় তারকা তালিকায় বেশ পিছিয়ে পড়েছেন। আর সবাইকে চমকে দিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন রদ্রিগো ডি পল।’

এই গবেষণায় ব্যক্তিগত স্টাইল, চুলের ছাঁট বা জনপ্রিয়তার মতো কোনো বিষয়কে বিষয়কে বিবেচনা করা হয়নি। কেবল নিখুঁত গাণিতিক জ্যামিতিক অনুপাতই ছিল মূল ভিত্তি। আর এই গাণিতিক গ্যাঁড়াকলেই ফ্যাশন আইকন ফুটবলাররা বেশ পিছিয়ে পড়েছেন। তালিকায় ফরাসিদের মধ্যে সেরা ২২ নম্বরে আছেন রায়ান চেরকি। তার ঠিক পেছনেই যথাক্রমে ২৩ ও ২৪তম অবস্থানে আছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র এবং ইংল্যান্ডের জুড বেলিংহাম।

তবে সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্তদের জন্য। নিজের ফিটনেস ও লুক নিয়ে অসম্ভব সচেতন থাকা সত্ত্বেও এই বৈজ্ঞানিক তালিকায় সিআরসেভেন জায়গা পেয়েছেন ৪৫তম অবস্থানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

চঞ্চলে আঁকা মেসি, ভক্তদের মুগ্ধতা

বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ শুরু করেছে চীন, বিপাকে ভারত

বিশ্বকাপের ‘সবচেয়ে সুদর্শন’ ফুটবলার নির্বাচিত হলেন মেসির ‘বডিগার্ড’ ডি পল

আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসছে ইসরাইল-লেবানন

ঠাকুরগাঁওয়ে অ্যাডভোকেসি সভা, কালচারাল ট্রেনিং সেন্টারের আশ্বাস ইউএনও’র

৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার

১০

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচে  

১১

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১২

দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

আবারও কমলো স্বর্ণের দাম

১৫

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৬

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৭

আজ ২০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৮

নামাজের সময়সূচি – ২০ জুন ২০২৬

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০