RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ৩:২৮ অপরাহ্ন

চিরিরবন্দরে দুই ঘটনার তদন্ত অগ্রগতি পরিদর্শনে পুলিশ সুপার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পৃথক দুটি আলোচিত ঘটনার তদন্ত কার্যক্রম পরিদর্শন করেছেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

চিরিরবন্দর থানার লক্ষিতলা ব্রিজের দক্ষিণ পাশে আত্রাই নদী থেকে উদ্ধার হওয়া দুই অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাস্থল এবং চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় থেকে নশরতপুর ফকিরপাড়া এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার তদন্তের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ঘটনাগুলোর রহস্য উদঘাটন ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনার নির্দেশ দেন।

এদিকে, নশরতপুর ফকিরপাড়া এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার ঘটনায় জড়িত আসামিদের চিরিরবন্দর থানা পুলিশ ইতোমধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে তারা পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন চুক্তি নিয়ে রোমাকে পাল্টা প্রস্তাব দিবালার

বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে

গোবিন্দগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৭০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

১০

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

১১

চিরিরবন্দরে দুই ঘটনার তদন্ত অগ্রগতি পরিদর্শনে পুলিশ সুপার

১২

গাইবান্ধায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

১৩

মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

১৪

‎নবাবগঞ্জে আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

চরবাসীর জন্য পৃথক বাজেট ও মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা

১৬

টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

১৭

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ১

১৮

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড

১৯

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

২০