RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৭ জুন ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

“মাদককে না বলুন, মাদকমুক্ত ফুলবাড়ী চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জনসচেতনতামূলক মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুন বুধবার ফুলবাড়ী মাদক নির্মূল কমিটির উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা  ব্যারিস্টার কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি খুরশিদ আলম মতিসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ ফুলবাড়ী বিনির্মাণ সম্ভব হবে।

আয়োজকরা জানান, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত ফুলবাড়ী গড়ার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৭০০ পিচ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

চিরিরবন্দরে দুই ঘটনার তদন্ত অগ্রগতি পরিদর্শনে পুলিশ সুপার

গাইবান্ধায় নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত

মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

‎নবাবগঞ্জে আমবাগানে গৃহবধূর মরদেহ উদ্ধার

১০

চরবাসীর জন্য পৃথক বাজেট ও মন্ত্রণালয়ের দাবিতে কুড়িগ্রামে পদযাত্রা

১১

টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল

১২

যুক্তরাষ্ট্রে মহাসড়কে আছড়ে পড়ল বিমান, নিহত ১

১৩

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবিরের মৃত্যুদণ্ড

১৪

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৫

ময়লা পরিষ্কার করা নিয়ে বাগবিতণ্ডা, কর্মচারীকে পিটিয়ে হত্যা

১৬

শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বাতাসে ভেঙে পড়ল প্যান্ডেল

১৭

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

১৮

জর্ডানকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রিয়ার

১৯

সিলেটে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

২০