লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফলিমারী এলাকায় নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে নন্দিনী নামে সাত বছরের শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বিধান চন্দ্র(২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বিধান চন্দ্রের বাড়িতে ভাঙচুর ও অগ্রি সংযোগ চালায় উত্তেজিত জনতা। উত্তেজিত জনতাকে থামাতে পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর চালায়।
মঙ্গলবার সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশে একটি ভুট্টা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোববার বিকেল থেকে হঠাৎ নন্দিনীকে খুঁজে পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজাখুজি করেও সন্ধান মেলেনি। সকালেও অনুরুপ ভাবে খোঁজে বের তার পরিবার ও স্থানীয়রা। এক পর্যায়ে তার বাড়ির পাশে একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। এরপর নরম মাটির ওই গর্ত খুড়ে নন্দিনীর বস্তা বন্দি লাশ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লালমনিরহাট জেলা প্রশাসক রশিদুল হক প্রধান বলেন,শিশুর মরদহ উদ্ধারের পর আসামি ধরার পর স্থানীয় জনতা পুলিশের উপর হামলা ও সরকারি গাড়ি ভাংচুর করে।
মন্তব্য করুন