RCTV Logo স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৬, ১:১৮ অপরাহ্ন

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

ছবিঃ সংগৃহীত

কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ আর্জেন্টিনার। এর আগে শেষ অনুশীলন সেশন সেরে ফেলল তারা। শুরুর একাদশে কিছু নাম নিশ্চিত মনে হচ্ছে।

তবে কোন দল মাঠে নামাবেন, লিওনেল স্কালোনি এখনও কোনো ইঙ্গিত দেননি। বিশেষ করে রক্ষণ ঘিরে রয়েছে অনিশ্চয়তা। সেটা কাটাতেই শেষ অনুশীলন সেশনে ভিন্ন লাইনআপ যাচাই করলেন কোচ।

প্রথমে চার জনের ব্যাকলাইন নামান স্কালোনি। পরে তিন জন সেন্টার ব্যাকের সঙ্গে দুই অ্যাটাকিং উইং ব্যাক। এই পরিস্থিতিতে রক্ষণ নিয়ে উত্তরের চেয়ে প্রশ্ন বেশি।

শনিবারের ট্রেনিং সেশনে, স্কালোনি দুটি ফরমেশন পরীক্ষা করেন। প্রথমটি ছিল ৪-৪-২, যেখানে রক্ষণে ছিলেন গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দিও  লিসান্দ্রো মার্টিনেজ। পরে কুটির জায়গায় লেফট ব্যাক হিসেবে আসেন ফাকুন্দো মেদিনা।

প্রতিপক্ষের ইতিহাস ও বৈশিষ্ঠ বিবেচনায় বিশ্বকাপের শুরুতে সম্ভবত এই ট্যাকটিকাল ফরমেশন ব্যবহার করবে আর্জেন্টিনা। যদিও খেলোয়াড়দের নাম এখনও অজানা। ট্রায়ালের বাইরে রাইট ব্যাক হিসেবে শুরুর একাদশে নাহুয়েল মলিনার থাকা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেন্ট্রাল ডিফেন্সিভ জুটিও রহস্যঘেরা। দুটি জায়গার জন্য তিন জনের নাম উঠে আসছে, অবশ্য তিন জনেরই খেলার সম্ভাবনা আছে। লেফট ব্যাক হিসেবে লিসান্দ্রো, যেখানে আর্জেন্টিনার জার্সিতে প্রায়  সময় দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য যে, বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে নিকোলাস তাগলিয়াফিকো অন্তত আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

স্কালোনির আরেক ফরমেশন ছিল ৩-৫-২, দুটি অ্যাটাকিং উইং ব্যাক: জিউলিয়ানো সিমিওনে ডানে, বামে নিকোলাস গঞ্জালেস। রোমেরো খেলেছেন রাইট স্টপার হিসেবে, ওতামেন্দি সুইপার এবং লিসান্দ্রো লেফট স্টপার। ম্যাচের বিশেষ মুহূর্তে সাধারণত এই ফরমেশনে খেলান স্কালোনি। কিন্তু শুরু থেকে এই ফরমেশন খেলানোর সম্ভাবনা কম, আর দুই প্রান্তে দুইজন আক্রমণাত্মক খেলোয়াড় থাকলে তো  সেই সম্ভাবনা একদম শূন্য।

মিডফিল্ড থেকে ফরোয়ার্ডের ছবি মোটামুটি স্পষ্ট। এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দে পল মাঝমাঠ সামলাবেন। ফরোয়ার্ড লাইনে লিওনেল মেসির সঙ্গে লাউতারো মার্টিনেজ। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ইনজুরির কারণে আগের দুটি প্রীতি ম্যাচে না থাকা জুলিয়ান আলভারেজকে কিছুটা অপেক্ষা করতে হবে।

বাকি জায়গার জন্য জিউলিয়ানো সিমিওনের চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে থিয়াগো আলমাদা। যদিও অ্যাতলেটিকো মাদ্রিদে মৌসুমটা ভালো কাটেনি ভেলেজ অ্যাকাডেমির শিক্ষার্থীর, কিন্তু গত কয়েক বছরে গোল ও অসাধারণ পারফরম্যান্স করে আর্জেন্টিনা জাতীয় দলে নিজের গুরুত্ব বাড়িয়েছেন।

আলজেরিয়ার বিপক্ষে সম্ভাব্য লাইনআপ

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা বা গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১০

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১১

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১৩

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৫

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৭

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০