RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ইয়েমেনের স্পাইডার-ম্যান’ নামে পরিচিত আল কা’কা বিন আনতার আগ্নেয়গিরির গহ্বরে পড়ে নিহত হয়েছেন। দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়া পাহাড়ে আরোহণের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রোববার (১৪ জুন) গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ৩০ বছর বয়সী আল কা’কা বিন আনতার গত শুক্রবার ইয়েমেনের আল-ধালে প্রদেশের হারাধাত দামত আগ্নেয়গিরির খাড়া দেয়াল বেয়ে উঠছিলেন। এ সময় হঠাৎ তার হাত ফসকে গেলে তিনি প্রায় ১২০ মিটার গভীর পড়ে যান।

স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের তথ্যমতে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হলেও দুর্গম পরিবেশ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে অভিযান জটিল হয়ে পড়ে।

প্রায় ২৪ ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযানের পর শনিবার সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। উদ্ধারকর্মীদের খাড়া ভূখণ্ড, দুর্গম অবস্থান এবং গহ্বরের ভেতরের ঝুঁকিপূর্ণ পরিবেশের মধ্যে কাজ করতে হয়েছে।

আল কা’কা বিন আনতার সামাজিক যোগাযোগমাধ্যমে সাহসী অভিযানের ভিডিও প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ইয়েমেনের বিভিন্ন পাহাড়, খাড়া পাথুরে দেয়াল ও আগ্নেয়গিরি এলাকায় তার ঝুঁকিপূর্ণ আরোহণের ভিডিও হাজারো দর্শককে আকৃষ্ট করেছিল।

বিশেষ করে দড়ি, হারনেস বা অন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই খাড়া পাহাড়ে ওঠা এবং আগ্নেয়গিরির গহ্বরে নামার ভিডিও তাঁকে ‘ইয়েমেনের স্পাইডার-ম্যান’ হিসেবে পরিচিতি এনে দেয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মরদেহ উদ্ধারে বিশেষজ্ঞ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছিল। তাদের সঙ্গে আলো ও পানি-উদ্ধার সরঞ্জামও ব্যবহার করা হয়, যাতে দুর্গম স্থানে পৌঁছানো সম্ভব হয়।

তার মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। অনুসারীরা তার সাহস, দুঃসাহসিক মানসিকতা ও অভিযানের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

বিশ্ব রক্তদাতা দিবস আজ

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক

লালমনিরহাটে সড়কে বালু রেখে বায়ুদূষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

১২

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৩

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৬

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

১৭

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৮

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৯

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

২০