RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

আজ ট্রাম্পের জন্মদিন

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মদিন আজ।  আজ রোববার (১৪ জুন) তিনি ৮০ বছর বয়সে পা দিলেন।

জন্মদিন উপলক্ষে হোয়াইট হাউজের দক্ষিণ লনে অস্থায়ী রিং ও গ্যালারি তৈরি করা হয়েছে। বিশেষ এই দিনটি বক্সিং ম্যাচ দেখে কাটাবেন মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ জুন নিউইয়র্কের কুইন্সে জন্মগ্রহণ করেন। তার বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন একজন সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং মা মেরি অ্যান ম্যাকলিওড। কুইন্সের জ্যামাইকা এস্টেটসে এক বিত্তশালী পরিবারে তার শৈশব কাটে।

পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প ছিলেন চতুর্থ। ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল ও আগ্রাসী স্বভাবের হওয়ায় ১৩ বছর বয়সে তাকে নিউইয়র্ক মিলিটারি একাডেমিতে পাঠিয়ে দেওয়া হয়। পরে তিনি পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

পড়াশোনা শেষ করে ট্রাম্প বাবার রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন। ১৯৭১ সালে বাবার কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার পর এর নাম পরিবর্তন করে রাখেন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। ম্যানহাটনে ট্রাম্প টাওয়ার নির্মাণসহ বিলাসবহুল হোটেল, ক্যাসিনো ও গলফ কোর্স তৈরি করে তিনি আবাসন খাতের শীর্ষ ব্যবসায়ী হয়ে ওঠেন। ‘দ্য অ্যাপ্রেন্টিস’ রিয়েলিটি শো-এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি পান।

ব্যবসায়িক সাফল্যের পর ট্রাম্প রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেন। ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দিয়ে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প।  পরের নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।  তবে হাল না ছেড়ে আবারও ২০২৪ সালে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

লালমনিরহাটে বিজিবির অভিযানে ৮২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ

আজ বিশ্ব গোসল দিবস

১০

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১১

আজ ট্রাম্পের জন্মদিন

১২

আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

পরিচয় মিলল পুকুরে ভেসে উঠা নারীর মরদেহের, দীর্ঘদিন ধরে ছিলেন নিখোঁজ

১৪

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৫

দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তা, রাতে এক শিশুকে ফেরত নিল বিজিবি

১৬

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

১৭

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন এমপি আমির হামজা

১৮

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৯

রামিসা ধর্ষণ-হত্যা মামলা : আসামিদের জেল আপিল শুনানির জন্য গ্রহণ

২০