RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ভারতের আসামের জোরহাটে বিমানবাহিনীর এএন-৩২ পরিবহন বিমান ভেঙে পড়ার ঘটনায় পাঁচ সেনার মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছেন, স্কোয়াড্রন লিডান প্রশান্ত সিংহ, ফ্লাই লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, ক্ষেমারাম কুমাওয়াত এবং দানিশ আলম।

জোরহাটের এয়ার ফোর্স স্টেশনে অবতরণের সময় শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। ভেঙে পড়ার পরই বিমানটিতে আগুন ধরে যায় এবং দু-টুকরো হয়ে যায়।

জানা যায়, সকাল পৌনে ১০টার দিকে রুটিন মহড়া দিচ্ছিল সামরিক বিমানটি। ঘাঁটির রানওয়েতে নামার সময় বিমানের চাকা ফেটে গিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। তারপরই সেটি রানওয়ে থেকে ছিটকে পড়ে দু-টকরো হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় বিমানটিতেও।

ভারতের বিমান বাহিনীর পক্ষ থেকে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। মৃত সেনাকর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘জোরহাটে বিমানবাহিনীর বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’

এএন-৩২ বিমান মূলত সামরিক সরঞ্জাম এবং সেনা বহনের কাজে ব্যবহৃত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পরিস্থিতিতে দুর্গম এলাকাতেও এই বিমান উদ্ধার এবং সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ায় অতুলনীয়। সাড়ে ৭ টন ওজন বহন করতে পারে। ৫০ জন সেনাকর্মী বহন করার ক্ষমতা আছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১১

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

১২

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১৩

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৭

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

২০