ঠাকুরগাঁও প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রামে ট্রাক্টরের ধাক্কায় শ্রী সিপা (১৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিপা কোচিং শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় দক্ষিণ পাড়া এলাকায় একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানান।
নিহত সিপার বাড়ি রাণীশংকৈল উপজেলার লেহেম্বা গ্রামে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় গ্রামবাসী ট্রাক্টর চালককে আটক করে বিষয়টি রাণীশংকৈল থানা-কে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়।
ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন