RCTV Logo ‎দিনাজপুর প্রতিনিধি
১১ জুন ২০২৬, ২:১৭ অপরাহ্ন

দিনাজপুরে শিক্ষার্থী অপহরণ করে মুক্তিপণ দাবি, প্রধান আসামি গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরে এক শিক্ষার্থীকে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির ঘটনায় মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)।

‎র‌্যাব সূত্রে জানা যায়, দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার বাসিন্দা শিক্ষার্থী মো. সাদমান মাহমুদ মাহী (২১) গত ১৯ জানুয়ারি তার ছাত্রাবাস থেকে একটি ল্যাপটপ হারান। পরে ৩০ জানুয়ারি বিকেলে বালুবাড়ী খোকন মৌলভীর মোড়ে অবস্থানকালে লোকমান হোসেন লিখন (২৫) ও তার এক সহযোগী হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে দেওয়ার কথা বলে মাহীর কাছে ১ হাজার ৫০০ টাকা দাবি করে।

‎টাকা দিতে দেরি হওয়ায় অভিযুক্তরা মাহীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে শহরের লালবাগ এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করা হয় এবং গলায় চাকু ধরে হত্যার ভয় দেখিয়ে তার কাছে থাকা ১ হাজার ২২০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

‎পরবর্তীতে মাহীকে ছেড়ে দেওয়া হলে তিনি বাড়িতে ফিরে ঘটনাটি পরিবারকে জানান। এ ঘটনায় তার মা মোছা. শিরীনাজ বেগম বাদী হয়ে ১ ফেব্রুয়ারি দিনাজপুর কোতয়ালী থানায় অপহরণ, মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগে মামলা দায়ের করেন।

‎মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার (১০ জুন) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার বাসইর ইউনিয়নের পিপল্যা গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লোকমান হোসেন লিখনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত লোকমান হোসেন লিখন বিরল উপজেলার পিপল্যা গ্রামের মকবুল হোসেনের ছেলে।
‎র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতে হাতে টর্চ,লাঠি আর বাঁশি; রাতভর পাহারায় পঞ্চগড়ের সীমান্তের মানুষ

গাইবান্ধায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপনের প্রস্তাব

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

৬ শিশুর মৃত্যু; আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

১০

বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর

১১

কর্মসংস্থানমুখী হবে ক্রীড়া খাত : ৬৪ জেলায় হচ্ছে স্পোর্টস ভিলেজ

১২

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

১৩

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

১৪

একাধিক চমক রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৫

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী

১৬

বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

১৭

নাটোরে এক টুকরো ‘জার্মানি’ — বিশ্বকাপের আগেই দর্শনার্থীদের ভিড়ে মুখর ‘জার্মান বাড়ি’

১৮

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত 

১৯

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

২০