RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১১ জুন ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

ছবিঃ আরসিটিভি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা দেশের মতো দিনাজপুরেও ছড়িয়ে পড়েছে উৎসবমুখর আমেজ। বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল সমর্থক গোষ্ঠীর ব্যানারে আয়োজিত এ শোভাযাত্রায় শত শত ফুটবলপ্রেমী অংশ নেন।

১১ জুন বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের গোর-এ-শহীদ বড়মাঠ সংলগ্ন সিএন্ডবি মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকদের গায়ে ছিল ব্রাজিল দলের জার্সি। হাতে ছিল সবুজ-হলুদ পতাকা, ব্যানার ও ফেস্টুন। বৃষ্টির মধ্যেও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নানা স্লোগান ও উল্লাসে মুখর ছিলেন তারা। এতে শহরজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

শোভাযাত্রায় অংশ নিয়ে ব্রাজিল সমর্থক রাশাদুজ্জামান রাশেদ বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলটির নান্দনিক ও আক্রমণাত্মক ফুটবল সবসময় আমাকে মুগ্ধ করে। আশা করছি এবার ব্রাজিল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে।”

ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম বলেন, “অন্যান্য আসরের মতো এবারও ব্রাজিল দুর্দান্ত ফুটবল উপহার দেবে বলে আমরা আশাবাদী। আমাদের বিশ্বাস, এবার ব্রাজিল বিশ্বকাপ জয়ের মাধ্যমে ‘হেক্সা’ মিশন পূরণ করবে।”

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ব্রাজিল সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, সমর্থক গোষ্ঠীর সদস্য এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম রাজুসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

বিশ্বকাপকে ঘিরে দিনাজপুরে ফুটবলপ্রেমীদের এমন উৎসবমুখর আয়োজন প্রমাণ করে, ফুটবল শুধু একটি খেলা নয়, বরং এটি আবেগ, ভালোবাসা ও আনন্দের এক অনন্য মিলনমেলা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতে হাতে টর্চ,লাঠি আর বাঁশি; রাতভর পাহারায় পঞ্চগড়ের সীমান্তের মানুষ

গাইবান্ধায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপনের প্রস্তাব

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

৬ শিশুর মৃত্যু; আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

১০

বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর

১১

কর্মসংস্থানমুখী হবে ক্রীড়া খাত : ৬৪ জেলায় হচ্ছে স্পোর্টস ভিলেজ

১২

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

১৩

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

১৪

একাধিক চমক রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৫

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী

১৬

বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

১৭

নাটোরে এক টুকরো ‘জার্মানি’ — বিশ্বকাপের আগেই দর্শনার্থীদের ভিড়ে মুখর ‘জার্মান বাড়ি’

১৮

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত 

১৯

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

২০