RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত দেশটির ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে ইরানের বিভিন্ন অঞ্চলে ব্যাপক হামলা চালায় মার্কিন সেনারা। এরপর বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিকে টার্গেট করে তেহরান।

এর পাশাপাশি হরমুজ প্রণালিতে দুটি ট্যাংকার জাহাজেও হামলা চালিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে।

আর যে দুটি ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়েছে সেগুলো অবৈধভাবে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস এ ইউনিট।

ইরানের আগ্রাসনের জবাব দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে নতুন করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। তারা বলেছে, ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা হয়েছে।

এদিকে ইরানি সংবাদমাধ্যমগুলোতে কেশম দ্বীপ, বন্দর আব্বাস এবং সিরিকসহ হরমুজ প্রণালির বিভিন্ন জায়গায় হামলার তথ্য জানানো হয়েছে।

এছাড়া কারগান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে অন্তত দুজন আহত হয়েছেন।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। যুক্তরাষ্ট্র এ যুদ্ধবিরতি বারবার ভঙ্গ করেছে উল্লেখ করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বলেছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

গত সোমবার হরমুজে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ইরান এটি ভূপাতিত করেছে এমন দাবি করে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর ইরানও পাল্টা হামলা চালায়। আজ দ্বিতীয় দিনের মতো হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটল।

এরআগে গতকাল সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি আছেন তারা। কিন্তু ইরান এটি আটকে রেখেছে। তিনি হুমকি দেন যদি ইরান দ্রুত সময়ে চুক্তি না করে তাহলে কঠোর হামলা চালানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতে হাতে টর্চ,লাঠি আর বাঁশি; রাতভর পাহারায় পঞ্চগড়ের সীমান্তের মানুষ

গাইবান্ধায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপনের প্রস্তাব

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

৬ শিশুর মৃত্যু; আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

১০

বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর

১১

কর্মসংস্থানমুখী হবে ক্রীড়া খাত : ৬৪ জেলায় হচ্ছে স্পোর্টস ভিলেজ

১২

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

১৩

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

১৪

একাধিক চমক রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৫

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী

১৬

বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

১৭

নাটোরে এক টুকরো ‘জার্মানি’ — বিশ্বকাপের আগেই দর্শনার্থীদের ভিড়ে মুখর ‘জার্মান বাড়ি’

১৮

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত 

১৯

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

২০