RCTV Logo স্পোর্টস ডেস্ক
৯ জুন ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

আর কারও জার্সিতে ‘ফাইভ স্টার’ নেই— মনে করিয়ে দিলেন ব্রাজিল তারকা

ছবিঃ সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই নিজেদের দলের অতীত অর্জন মনে করিয়ে দিলেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেশ। সোমবার তিনি জানান, ব্রাজিলকে তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত সবার।

নিউ জার্সিতে ব্রাজিল দলের ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘অন্য কারো বুকে পাঁচটি তারা নেই। ভিনি ও রাফিনিয়ার মতো দুর্দান্ত খেলোয়াড় আছেন আমাদের, যারা শীর্ষ দলগুলোতে খেলেন। আমাদের খেলোয়াড়দের যে সম্মান তারা পাওয়ার যোগ্য, সেটা দিতে হবে।’

ব্রাজিল সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জিতেছিল। এরপর গত পাঁচটি বিশ্বকাপের মধ্যে চারটিতেই কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হয়েছে তাদের। এবার বিশ্ব র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে থাকা দলটি ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

কার্লো আনচেলত্তির দল দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে দশ দলের মধ্যে পঞ্চম হয়েছে। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে ছিল তারা।

তবে বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়ে দলের মনোবল চাঙা হয়েছে। রিও ডি জানেইরোতে পানামাকে ৬-২ গোলে হারানোর পর ক্লিভল্যান্ডে মিসরকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল।

গিমারেশ বলেন, ‘এর চেয়ে ভালো অনুভূতি আর হতে পারে না। দুটি প্রস্তুতি ম্যাচেই আমরা জিতেছি এবং ভালো খেলেছি। আরও কয়েক দিন কাজ করার সুযোগ আছে, তবে আমাদের মনে হচ্ছে আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ শুরু হলে আগে যা ঘটেছে সবাই সেটা ভুলে যাবে। আশা করি আমরা জয় দিয়ে শুরু করতে পারব, আর সেটাই আমাদের এগিয়ে যাওয়ার ভিত্তি হবে।’

মিসরের বিপক্ষে ম্যাচে গোল করা গিমারেশ শনিবার নিউ ইয়র্কের কাছে মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছেন। গ্রুপ সি-তে ব্রাজিলের আরও দুটি ম্যাচ রয়েছে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, ২ জনের মরদেহ উদ্ধার

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ %: অপ্টা অ্যানালিস্ট

গোবিন্দগঞ্জে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ

প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ভারতে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় ৫ সেনার মৃত্যু

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ক্যানসারের ওষুধের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ভারত

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

১১

রংপুরসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা

১২

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

১৩

মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

১৪

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে খেলতে পারে ব্রাজিল

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নাটোরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

১৭

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

১৮

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

২০