RCTV Logo আরসিটিভি ডেস্ক
৭ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন

৬ দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৬ দফা দাবিতে বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (৭ জুন) সকাল থেকে এই কর্মবিরতি শুরু হয়।

এর আগে গতকাল শনিবার রাতে ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটি এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। এতে সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা আমীর ফয়সাল ও সাধারণ সম্পাদক ডা. নাবিল বিন কাশেম সই করেছেন।

এফসিপিএস প্রশিক্ষণ নীতিমালা সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈষম্যমূলক ও অযৌক্তিক প্রস্তাবের বিরুদ্ধে এই কর্মবিরতি বলে জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ভর্তি পরীক্ষার অতিরিক্ত ফি, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের অপ্রতুল ভাতা, কর্মস্থলে নিরাপত্তাহীনতা এবং বেসরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর অনিশ্চয়তার বিষয়টিও উঠে এসেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বারবার দাবি উত্থাপন, প্রতিবাদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস সত্ত্বেও ন্যায্য দাবিসমূহ পূরণে কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই পূর্বঘোষিত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

ইন্টার্ন চিকিৎসকদের ৬ দফা দাবি এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের ৯ম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো।

ঢামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টরস সোসাইটির সহ-সাধারণ সম্পাদক ডা. আশরাফ সিদ্দিকী বলেন, আজ (রোববার) সকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে। চিকিৎসক সমাজের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলমান থাকবে। একই সঙ্গে দ্রুত কার্যকর আলোচনার মাধ্যমে দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতে হাতে টর্চ,লাঠি আর বাঁশি; রাতভর পাহারায় পঞ্চগড়ের সীমান্তের মানুষ

গাইবান্ধায় কোচিং সেন্টার থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা

রেলপথে আসছে ইলেকট্রিক ট্র্যাকশন ও উচ্চগতির ট্রেন

এয়ার কার্গো অপারেটর স্টেশন স্থাপনের প্রস্তাব

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

৬ শিশুর মৃত্যু; আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতুর পরিকল্পনা

সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

১০

বাজেটে ইমাম-পুরোহিতদের জন্য সুখবর

১১

কর্মসংস্থানমুখী হবে ক্রীড়া খাত : ৬৪ জেলায় হচ্ছে স্পোর্টস ভিলেজ

১২

স্কিন কেয়ার ও প্রসাধনীর কাঁচামাল আমদানিতে শুল্ক কমছে

১৩

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা পাবেন বছরে ১ লাখ টাকা

১৪

একাধিক চমক রেখেই টেস্ট সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

১৫

পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ : অর্থমন্ত্রী

১৬

বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

১৭

নাটোরে এক টুকরো ‘জার্মানি’ — বিশ্বকাপের আগেই দর্শনার্থীদের ভিড়ে মুখর ‘জার্মান বাড়ি’

১৮

গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত 

১৯

দেশের ৫৫তম বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী

২০