RCTV Logo আরসিটিভি ডেস্ক
৪ জুন ২০২৬, ৩:৩২ অপরাহ্ন

গাজীপুরে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

ছবিঃ সংগৃহীত

গাজীপুরে একটি অটোরিকশার পেছনে বাসের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের বাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে গাজীপুর বাইপাস এলাকায় একটি অটোরিকশা যাত্রী নিয়ে ভোগড়া বাইপাসের দিকে যাচ্ছিল। পথে যাত্রী নিতে হঠাৎ সড়কের উপর অটোরিকশাটি ব্রেক করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি বাস পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি সামনে থাকা অন্য একটি বাসের চাপে পরে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে অটোরিকশা কেটে ২ জনের মরদেহ উদ্ধার করে। এতে আহত হয় আরও দুইজন। তবে, তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

গাজীপুরের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমাদের টিম এসে কাটার দিয়ে অটোরিকশা কেটে দুজনের মরদেহ বের করেছে। তাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে। আরও দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে পুলিশকে খবর দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হবার পরে ধর্ষন, যুবক গ্রেফতার

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, চালক আটক

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

নবম পে স্কেলে বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াইগুণ, কার কত?

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

স্বর্ণের সঙ্গে বাড়ল রুপার দামও

অতিরিক্ত ডিম খেলে শরীরে কী ঘটে?

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ড দলের অনুশীলন সরঞ্জাম চুরি

১০

বিশ্বকাপে প্রথম আত্মঘাতী গোল দিলেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া

১১

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

১৩

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু যুক্তরাষ্ট্রের 

১৪

কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আজ ১৩ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ১৩ জুন ২০২৬

১৭

সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধের দাবিতে চিলাহাটিতে ১১ দলের প্রতিবাদ সমাবেশ

১৮

লালমনিরহাট সীমান্তে আবারো বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, সতর্ক অবস্থানে বিজিবি

১৯

লালমনিরহাটে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা ‘একটি গোল, একটি চারা’ কর্মসূচি

২০