RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৪ জুন ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

দিনাজপুরের লিচুর আড়ত পরিদর্শনে পুলিশ সুপার

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের ঐতিহ্যবাহী ও সুস্বাদু লিচুর মৌসুমকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যবসায়ী-ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরের কালিতলা লিচুর আড়ত পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।

বৃহস্পতিবার (৪ জুন) তিনি কালিতলা লিচুর আড়ত পরিদর্শন করে আড়তদার, ব্যবসায়ী ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি লিচু পরিবহন ও বিপণনের ক্ষেত্রে কোনো ধরনের চাঁদাবাজি, প্রতারণা কিংবা আইন-শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জেলা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, দিনাজপুরের লিচুর সুনাম ও ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। লিচু মৌসুমে ব্যবসায়ী ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, আইন মেনে ব্যবসা পরিচালনা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সকলের সচেতন ভূমিকা প্রয়োজন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

লিচুর মৌসুমে ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা আশা প্রকাশ করেন, পুলিশের সার্বিক তৎপরতায় নিরাপদ ও সুষ্ঠুভাবে চলবে দিনাজপুরের লিচু

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১০

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১২

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৩

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৪

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৫

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৬

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৯

পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান

২০