RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় নতুন জটিলতার খবর প্রকাশের পর সোমবার (১ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে।

সোমবার বাজার খোলার পর যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ দশমিক ৬০ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, আগস্ট সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ১৬ ডলারে পৌঁছেছে।

এর আগে গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ১১ শতাংশের বেশি কমেছিল।  কেননা সে সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শন্তি চুক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।  এর ফলে হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে চালু হবে বলেও আশা করা হচ্ছিল।  বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই প্রণালি দিয়ে পরিবহণ করা হয়।

তবে সপ্তাহান্তে মার্কিন সংবাদমাধ্যমগুলো, বিশেষ করে নিউইয়র্ক টাইমস, জানায় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য একটি সমঝোতা স্মারকের নতুন খসড়া তেহরানে ফেরত পাঠিয়েছেন। ওই খসড়ায় আগের তুলনায় আরও কঠোর কয়েকটি শর্ত যুক্ত করা হয়েছে।

এই খবর প্রকাশের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত থাকার আশঙ্কায় তেলের বাজারে আবারও দাম বাড়তে শুরু করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যায় আমার স্ত্রী নির্দোষ: আসামি সোহেল

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধায় আমদানি রপ্তানি শুরু

পদত্যাগপত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল জামায়াত নেতার

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৮

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

আইপিএলে যত পুরস্কার জিতলেন সূর্যবংশী

১০

ইউটিউবে এআই ভিডিওতে যুক্ত হবে বিশেষ লেবেল

১১

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

১২

নাটোরে সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, আহত ১

১৩

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

১৪

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক

১৫

আদালতে সোহেল রানা, আজই শুরু হচ্ছে রামিসা হত্যার বিচারকাজ

১৬

আজ ০১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ০১ জুন ২০২৬

১৮

মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৯

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

২০