RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ জুন ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

পদত্যাগপত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ছবিঃ সংগৃহীত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্রে তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানান।

চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও

গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের কার্যক্রম নির্বিঘ্ন ও গতিশীল রাখতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে।

উল্লেখ্য, দীপেন দেওয়ান রাঙামাটি পার্বত্য জেলার একজন সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যায় আমার স্ত্রী নির্দোষ: আসামি সোহেল

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধায় আমদানি রপ্তানি শুরু

পদত্যাগপত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল জামায়াত নেতার

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৮

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

আইপিএলে যত পুরস্কার জিতলেন সূর্যবংশী

১০

ইউটিউবে এআই ভিডিওতে যুক্ত হবে বিশেষ লেবেল

১১

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

১২

নাটোরে সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, আহত ১

১৩

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

১৪

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক

১৫

আদালতে সোহেল রানা, আজই শুরু হচ্ছে রামিসা হত্যার বিচারকাজ

১৬

আজ ০১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ০১ জুন ২০২৬

১৮

মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৯

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

২০