RCTV Logo আরসিটিভি ডেস্ক
১ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

ছবিঃ সংগৃহীত

ঈদের ছুটি শেষে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ নিজ নিজ কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন। এর প্রভাবে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনা সেতুতে বেড়েছে যানবাহন পারাপারের চাপ।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, রোববার (৩১ মে) সর্বশেষ ২৪ ঘণ্টায় সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২ হাজার ৯৭১টি যানবাহন। টোল আদায় হয়েছে ১ কোটি ১৮ লাখ ৪২ হাজার ৮৫০ টাকা।

অন্যদিকে পূর্ব প্রান্ত অর্থাৎ উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১২ হাজার ৪২১টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৮৯ লাখ ৩৯ হাজার ১৫০ টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৩৫ হাজার ৩৯২টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৭ লাখ ৮২ হাজার টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী যাত্রীদের চাপ থাকলেও ঈদ শেষে আবার কর্মস্থলমুখী মানুষের যাত্রায় সেতুতে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যায় আমার স্ত্রী নির্দোষ: আসামি সোহেল

ঈদের ছুটি শেষে বাংলাবান্ধায় আমদানি রপ্তানি শুরু

পদত্যাগপত্র জমা দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়, প্রাণ গেল জামায়াত নেতার

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৮

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা : আসামি সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

শান্তিচুক্তি নিয়ে অনিশ্চয়তায় বাড়ল তেলের দাম

আইপিএলে যত পুরস্কার জিতলেন সূর্যবংশী

১০

ইউটিউবে এআই ভিডিওতে যুক্ত হবে বিশেষ লেবেল

১১

যমুনা সেতু দিয়ে ২৪ ঘণ্টায় পারাপার ৩৫ হাজারের বেশি যানবাহন

১২

নাটোরে সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, আহত ১

১৩

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী

১৪

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক

১৫

আদালতে সোহেল রানা, আজই শুরু হচ্ছে রামিসা হত্যার বিচারকাজ

১৬

আজ ০১ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ০১ জুন ২০২৬

১৮

মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

১৯

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

২০