RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ রাজা সুব্রামানি

ছবিঃ সংগৃহীত

পাকিস্তান ও চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত জেনারেল এনএস রাজা সুব্রামানি ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রোববার (৩১ মে) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার নেন। তার দায়িত্ব হবে ভারতের দীর্ঘদিনের সামরিক থিয়েটারাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, তিনি জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হয়েছেন। শনিবার মেয়াদ পূর্ণ হওয়ায় জেনারেল চৌহান দায়িত্ব থেকে অবসর নেন। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব নেওয়ার আগে রাজা সুব্রামানি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করেন এবং ২০২৫ সালের ৩১ জুলাই অবসর গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে জেনারেল সুব্রামানি বলেন, সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, সাংগঠনিক সংস্কার এবং তিন বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি দেশীয় অস্ত্র প্রযুক্তির উন্নয়ন, অন্তর্ভুক্তি ও ব্যবহারের গতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে জাতীয় স্বার্থ রক্ষায় দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকবে। একই সঙ্গে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করেন যে, সশস্ত্র বাহিনী নিষ্ঠা, সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সিডিএস হিসেবে তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে সমন্বিত সামরিক কমান্ড কাঠামো গড়ে তোলার মাধ্যমে থিয়েটারাইজেশন মডেল বাস্তবায়ন করা। এর মাধ্যমে তিন বাহিনীর যৌথ অপারেশন সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, চার দশকেরও বেশি সময়ের সামরিক জীবনে জেনারেল সুব্রামানি বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চল ও কঠিন ভৌগোলিক পরিবেশে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ভাইস চিফ অব আর্মি স্টাফ ছিলেন। এর আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর গাড়োয়াল রাইফেলসের অষ্টম ব্যাটালিয়নে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তার সামরিক ক্যারিয়ার শুরু হয়। তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক শিক্ষার্থী। এছাড়া কিংস কলেজ লন্ডন থেকে এমএ এবং ইউনিভার্সিটি অব মাদ্রাজ থেকে ডিফেন্স স্টাডিজে এমফিল ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে তিনি আসামে অপারেশন রাইনোর অধীনে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৬ গাড়োয়াল রাইফেলসের নেতৃত্ব দেন। পাশাপাশি জম্মু-কাশ্মীরে ১৬৮ ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং সেন্ট্রাল সেক্টরে ১৭ মাউন্টেন ডিভিশনের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেন।

তিনি ভারতীয় সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টে একটি গুরুত্বপূর্ণ স্ট্রাইক কোরসহ দুটি কোরের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সামরিক গোয়েন্দা শাখার ডেপুটি ডিরেক্টর জেনারেল, ইস্টার্ন কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস), ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে চিফ ইনস্ট্রাক্টর (আর্মি) এবং নর্দান কমান্ড সদর দপ্তরে চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

‘বিদ্যুতের চরম সংকটের সময় প্রধানমন্ত্রী তার দপ্তরে এসি চালাননি’

বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ রাজা সুব্রামানি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্যসহ আহত ৫০

হজ পালনে গিয়ে এবার প্রাণ গেছে ৩৭ বাংলাদেশির

১০

চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

১১

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

১২

নীলফামারীতে তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্থিরতা

১৩

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

১৪

রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

১৫

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬

রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত, আশা আইনমন্ত্রীর

১৭

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪

১৯

হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

২০