RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩১ মে ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

ছবিঃ সংগৃহীত

দিনাজপু‌রের বোচাগ‌ঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছ‌রের এক শিশু‌কে ধর্ষণের চেষ্টার অভিযোগে রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী।

র‌বিবার (৩১ মে) উপজেলার ছোট মালগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

সকা‌লে অভিযুক্ত ওই যুবককে আটক করে পু‌লি‌শকে সোপর্দ করেন স্থানীয়রা। আটক (৩৫) পার্বতীপুর উপ‌জেলার মহতপুর গ্রা‌মের মন্টু ঋষির ছে‌লে।

স্থানীয়রা জানান, দিনাজপুর বোচাগঞ্জ উপ‌জেলার মালগাও গ্রা‌মে জ‌নি মাস্টার একটি লিচুর বাগান লিজ নেন। সেই লিচুর বাগান রহিম ঋষি পাহারা দি‌তেন।

আজ সকালে শিশুটি লিচুর বাগানে আম কুড়াতে গেলে রহিম তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতরে নিয়ে যান এবং এক থোকা লিচু দেন। পরে শিশুটিকে ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় শিশুটি চিৎকার কর‌লে আশপাশে লোকজন এসে মেয়েটিকে উদ্ধার করে।

বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘জনি মাস্টারের বাগানের এক পাহারাদার একটি শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।

পরে স্থানীয়রা তাকে আটক করেন। ঘটনার খবর পেয়ে মোবাইল টিম পাঠানো হলে তারা ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।’

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা সম্পন্ন হলে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

‘বিদ্যুতের চরম সংকটের সময় প্রধানমন্ত্রী তার দপ্তরে এসি চালাননি’

বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ রাজা সুব্রামানি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্যসহ আহত ৫০

হজ পালনে গিয়ে এবার প্রাণ গেছে ৩৭ বাংলাদেশির

১০

চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

১১

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

১২

নীলফামারীতে তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্থিরতা

১৩

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

১৪

রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

১৫

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬

রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত, আশা আইনমন্ত্রীর

১৭

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪

১৯

হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

২০