RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩১ মে ২০২৬, ১:৩৯ অপরাহ্ন

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিক্তা খাতুন (২৭) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

রবিবার (৩১ মে) সকাল ৭টার দিকে উপজেলার ঠুটিয়াপাকুড় এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিক্তা খাতুন গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী। দুর্ঘটনায় তার স্বামী আইজল হক আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল।

পথে ঠুটিয়াপাকুড় এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা খাতুনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা আহত যাত্রীদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দারা রয়েছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ শিশুর, মোট মৃত্যু ৫৮৫

‘বিদ্যুতের চরম সংকটের সময় প্রধানমন্ত্রী তার দপ্তরে এসি চালাননি’

বিরোধী দল নামের তালিকা দিলেই জুলাই সনদের পথ ধরে হাঁটব: আইনমন্ত্রী

ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ রাজা সুব্রামানি

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিচুর লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক আটক

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি পারমাণবিক সাবমেরিন কিনবে অস্ট্রেলিয়া

কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, সেনাসদস্যসহ আহত ৫০

হজ পালনে গিয়ে এবার প্রাণ গেছে ৩৭ বাংলাদেশির

১০

চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

১১

নেত্রকোণায় বাসচাপায় মা ও দুই মেয়ে নিহত

১২

নীলফামারীতে তীব্র তাপপ্রবাহে জনজীবনে অস্থিরতা

১৩

গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১

১৪

রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

১৫

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

১৬

রামিসা হত্যা মামলায় সর্বোচ্চ শাস্তি দেবেন আদালত, আশা আইনমন্ত্রীর

১৭

জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসী উচ্ছেদ হবে, সাধারণ বাসিন্দারা নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

লেবাননে যুদ্ধে নিহত ইসরায়েলি সেনা, আহত ৪

১৯

হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ হাজি

২০