RCTV Logo কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ মে ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৭ শতাধিক চরবাসী

ছবিঃ আরসিটিভি

ধরলা নদী পাড়ি দিয়েই পৌঁছাতে হয় কাগজি পাড়া চরে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন পিছিয়ে থাকা এই চরাঞ্চলের মানুষের কাছে চিকিৎসা যেন এক বড় সংগ্রামের নাম। ঈদের আনন্দের সময়েও অনেক পরিবারকে ভুগতে হয় নানা শারীরিক সমস্যায়। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে অসহায় চরবাসীর পাশে দাঁড়ালেন স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী।

শনিবার (৩০ মে) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজি পাড়া এলাকায় ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে নারী, শিশু ও বৃদ্ধসহ সাত শতাধিক চরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ঔষধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।

সকাল থেকেই দূর-দূরান্তের বিভিন্ন চর এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে ভিড় করেন সাধারণ মানুষ। চিকিৎসকদের আন্তরিক সেবা পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

কাগজি পাড়া চরের বাসিন্দা আফরোজা বেগম বলেন, আমাদের চরে ডাক্তার পাওয়া খুব কষ্টের। অসুস্থ হলে নদী পাড়ি দিয়ে শহরে যেতে হয়। এই ক্যাম্পে বিনামূল্যে ডাক্তার দেখাতে পেরে অনেক উপকার হয়েছে।

আরেক বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ঈদের সময় এমন আয়োজন সত্যিই আমাদের জন্য অনেক বড় সহায়তা। গরিব মানুষ চিকিৎসা ও ওষুধ দুটোই পেয়েছে।

স্থানীয় আল আমিন সরকার বাবলা বলেন, আমাদের এখানকার মানুষ সবকিছু থেকে পিছিয়ে। বিশেষ করে চিকিৎসা নিতে গেলে জেলা শহরে যেতে হয়, যেটা অনেকের সার্মথ্য নেই। আজ এখানে চিকিৎসা পেয়ে অনেক খুশি চরবাসী।

আয়োজক হলোখানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইউনুস আলী বলেন, চরের মানুষ এখনও অনেক মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই ছোট উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের পাশে দাঁড়াতে পারাটাই সবচেয়ে বড় তৃপ্তি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। কিন্তু চরাঞ্চলের মানুষ নানা কারণে সেই সেবা থেকে বঞ্চিত হয়। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, আসাদুজ্জামান আরিফ, আল আমিন সরকার বাবলা, আশরাফুল হক, রানা মিয়া, উর্মি ইসলাম, তামান্না সরকার, শাহানাজ পারভীন, আল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের হামলায় এক সপ্তাহে শিশুসহ ৭০ রুশ নাগরিক নিহত

স্পেনে ভূমিকম্প অনুভূত

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ

পাসপোর্টের জলছাপে যুক্ত হলো আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

সামান্য বৃষ্টিতেই চলাচল অযোগ্য চরম দুর্ভোগে হাজারো মানুষ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

নাটোরে সিংড়ায় ১৪ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি আনু

সাদুল্লাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাটোরে দুর্নীতি প্রতিরোধে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

জুলাই পদযাত্রা সফল করতে কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী 

১২

নাটোরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

১৩

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

১৪

মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

১৫

না ফেরার দেশে পাড়ি জমালেন দুইবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার

১৬

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

১৭

২০৩০ সালের মধ্যে সড়কে মৃত্যু অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

১৮

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

১৯

সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

২০