RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

বন্ধুদের সঙ্গে নদী পার হতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুদের সঙ্গে সাঁতার কেটে নদী পার হওয়ার সময় নিখোঁজ হওয়া কলেজছাত্র মোহাম্মদ শিহাবের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দীর্ঘ ১৮ ঘণ্টা পর ডাকাতিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (৩০ মে) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মেহেদী হাসান। এর আগে শুক্রবার (২৯ মে) দুপুর আনুমানিক ২টার দিকে চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট উপজেলার সংযোগস্থল জাকজোর-নারান্দিয়া ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিহাব পার্শ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের নারান্দিয়া গ্রামের জহিরুল হক শিপনের ছেলে। তিনি চট্টগ্রাম বিএন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত শিহাবের মামা আসিফ আকবর জানান, শুক্রবার দুপুরে শিহাব তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে নারান্দিয়া গ্রাম থেকে পাশের জাকজোর গ্রামে গিয়েছিল তালের আঁটি খেতে। জুমার নামাজের সময় হয়ে যাওয়ায় তারা দ্রুত সাঁতার কেটে নদী পার হয়ে মসজিদে আসার সিদ্ধান্ত নেন। নদীতে নামার পর অপর দুই বন্ধু সাঁতরে ওপারে উঠতে পারলেও শিহাব মাঝনদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

চৌদ্দগ্রাম ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুরে কলেজছাত্র নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। উদ্ধারকাজে সহায়তার জন্য তাৎক্ষণিকভাবে চাঁদপুর থেকে একটি বিশেষ ডুবুরি দলকে তলব করা হয়। মোহাম্মদ আলীর নেতৃত্বে চাঁদপুরের ডুবুরি দলটি এসে বিকেলে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়েও পানির তীব্র স্রোতের কারণে তার সন্ধান পায়নি। পরে সন্ধ্যা নেমে আসায় আলো স্বল্পতার কারণে রাতের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

তিনি আরও জানান, শনিবার ভোর সাড়ে ৫টা থেকে ডুবুরি দল পুনরায় উদ্ধার কাজ শুরু করে। একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে ডাকাতিয়া নদীর নারান্দিয়া এলাকা থেকে ডুবন্ত অবস্থায় শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলো ৭ শতাধিক চরবাসী

সাড়ে নয় বছর পর জঙ্গি মামলায় খালাস পেলেন কুমিল্লার সেই তিন ছাত্রী

টাঙ্গাইলে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭

জিয়া উদ্যানে বিএনপি নেতাকর্মীদের ঢল

পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, কেড়ে নিল বাবা-ছেলের প্রাণ

শাহজালালের নতুন এটিসি টাওয়ারে রাজস্বে ঊর্ধ্বগতি, তিন মাসে আয় প্রায় ২০০ কোটি টাকা

জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বন্ধুদের সঙ্গে নদী পার হতে গিয়ে প্রাণ হারালেন কলেজছাত্র

হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

হালতি বিলের তীরে ‘সাত রাজকন্যার গ্রাম’

১০

নামাজের সময়সূচি – ৩০ মে ২০২৬

১১

আজ ৩০ মে, দিনটি কেমন যাবে আপনার?

১২

জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৩

হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

সৌদির সঙ্গে মিল রেখে নীলফামারীর এক গ্রামে ঈদ উল আজহা পালিত 

১৫

আজ ২৭ মে, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ২৭ মে ২০২৬

১৭

দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

১৮

বিচারকরা স্বাধীন বলেই গ্রেফতারের পরদিনই তারা জামিন পান: আইনমন্ত্রী

১৯

সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না, নির্মূল করা হবে

২০