RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারী ২০২৫, ৯:৩৫ অপরাহ্ন

দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

ক্ষমতার মসনদে টিকে থাকার লোভ যেন মনুষ্যত্বহীন করে তুলেছে বেনিয়ামিন নেতানিয়াহুকে। চেয়ার দখলে রাখতে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে মরিয়া লিকুদ পার্টির এই নেতা। এমনটাই মনে করছেন খোদ ইসরায়েলের অধ্যাপক মেনাচেম ক্লেইন।

দীর্ঘ ১৫ মাস ধরে গাজায় যুদ্ধ চলছে। ইসরায়েলের বর্বরতায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ১৯ জানুয়ারি, যার মেয়াদ ৪২ দিন অর্থাৎ ১ মার্চ পর্যন্ত। শর্ত অনুযায়ী, প্রথম ধাপ কার্যকর হওয়ার ১৬তম দিনের আগেই দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, তবে ২৩ দিন পার হলেও তা শুরু হয়নি।

ইসরায়েলের বার-আইল্যান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল-জাজিরাকে বলেন, “এটা দিবালোকের মতো স্পষ্ট যে, নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না।” তিনি দুটি কারণ উল্লেখ করেন—

  1. যুদ্ধ থেমে গেলে নির্বাচন দিতে হবে, যেখানে নেতানিয়াহুর পরাজয় হতে পারে।
  2. যুদ্ধ শেষে তদন্ত শুরু হলে নেতানিয়াহু বিচারের সম্মুখীন হতে পারেন।

তিনি আরও বলেন, “নেতানিয়াহুর পিঠ দেয়ালে ঠেকে গেছে। তার নির্ধারিত লক্ষ্য অর্জন অসম্ভব। এখন তিনি সমগ্র গাজাবাসীকে উচ্ছেদ করতে চান। যুদ্ধ চললে তার কোনো ক্ষতি নেই, কিন্তু যুদ্ধবিরতি স্থায়ী হলে তাকে নির্বাচন দিতে হবে এবং তদন্তের সম্মুখীন হতে হবে। তাই তার সামনে একমাত্র পথ হলো যুদ্ধ চালিয়ে যাওয়া।”

এদিকে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি সাময়িকভাবে স্থগিত রেখেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, যাদের দাবি ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না।

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে সতর্ক করে বলেছেন, শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলে চুক্তি ভেঙে ফেলা উচিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ হারায় বদলে যাচ্ছে আর্জেন্টিনার জার্সি, থাকছে না ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

পর্দায় ফিরছেন তাহসান

নাটোরের নলডাঙ্গায় মাদক মামলায় মোবাইল কোর্ট, একজনের ২ মাসের কারাদণ্ড

আগামীকাল পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

২০২৫ সালের প্রশ্নে এইচএসসি পরীক্ষা, দায়িত্ব অবহেলার দায়ে ট্যাগ অফিসারকে অব্যাহতি

এতিম দুই ভাইকে স্বাবলম্বী করতে আর্থিক সহযোগিতা করলেন এমপি আনু

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

১০

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১১

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১২

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

১৪

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

১৫

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৭

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১৮

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

২০