RCTV Logo স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

২০ দিনের জন্য মাঠের বাইরে, বিশ্বকাপ খেলতে পারবেন তো মার্টিনেজ?

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের আগমুহূর্তে আর্জেন্টিনা শিবিরে কিছুটা দুশ্চিন্তা তৈরি হয়েছে এমিলিয়ানো মার্টিনেজকে নিয়ে। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের ওয়ার্ম-আপে হাতে চোট পেয়েছিলেন অ্যাস্টন ভিলা এফসি’র এই গোলরক্ষক। অবশ্য চোট নিয়েই পুরো ম্যাচ খেলেছেন এবং ৩-০ গোলের জয়ে শিরোপাও জিতেছে তার ক্লাব অ্যাস্টন ভিলা।

দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলছে, এক্স-রে রিপোর্টে মার্টিনেজের চোটের বিষয়টি নিশ্চিত হয়েছে। আর্জেন্টাইন গোলরক্ষকের ডান হাতের আঙুলে ছোট একটি ফ্র্যাকচার ধরা পড়েছে। আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন হবে না, তবে প্রায় ২০ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।

তবে আশা করা হচ্ছে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন, যদিও প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে পাচ্ছে না মেসিরা।

গত পাঁচ বছরে আর্জেন্টিনা দলের অন্যতম ভরসার প্রতীক হয়ে ওঠা মার্টিনেজের তাই বিশ্বকাপ-পূর্ব দুটি প্রীতি ম্যাচ মিস করার সম্ভাবনা প্রায় নিশ্চিত। বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আগামী ৬ জুন আর্জেন্টিনা টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।

ইউরোপা লিগের ফাইনাল শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলছিলেন, “ওয়ার্ম-আপে আমার আঙুল ভেঙে যায়। তবে সব কিছুরই ভালো দিক আছে। আমি সারাজীবন এমন পরিস্থিতির মধ্য দিয়েই খেলেছি, এখনও খেলছি।”

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে আছে আর্জেন্টিনা। একই গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচ ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে চার মিনিটেই বাজিমাত করলো জুনিয়র এনটিআর

লঙ্কান লিগে সরাসরি চুক্তিতে সাকিব, একই দলে খেলবেন তাসকিন

‘আর্জেন্টিনা বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় দল’

সন্ধ্যায় নতুন গান নিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে

সীমান্ত পেরিয়ে আসছে ভারতীয় গরু উদ্বিগ্ন ঠাকুরগাঁওয়ের খামারিরা, প্রশাসনের নজরদারির দাবি

রাতের মধ্যে রংপুরসহ ১৬ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

‎স্কুল ফিডিংয়ের বনরুটি নিয়ে অপপ্রচার, প্রতিবাদে বেকারি মালিক সমিতির সংবাদ সম্মেলন

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী

যশোরে ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১০

রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী

১১

হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল, নতুন মৃত্যু ১৩, আক্রান্ত ২১৩২

১২

ত্রাণমন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ পেলেন আবুল বাশার সুমন

১৩

হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল

১৪

শিশু রামিসা কে ধর্ষন ও হত্যার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন 

১৫

রামিসা হত্যা: ডিএনএ রিপোর্ট পাওয়া যাবে আজ, রোববারের মধ্যেই চার্জশিট

১৬

পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাসহ ১১৫ জনের বিরুদ্ধে মামলা

১৭

স্পোর্টস ও ইভি গাড়ি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

১৮

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত ১০

১৯

জাতীয় নদী দিবস আজ

২০