আন্তর্জাতিক ডেস্ক 

লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার ও স্থানীয় গণমাধ্যম।
শনিবার ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, মধ্যরাতের আগে ব্রিটালের নিকটবর্তী পাহাড়ি এলাকা নাবি শ্রেইজে পাঁচটি বিমান হামলা চালানো হয়। ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর এই এলাকাটি আগে হামলার বাইরে ছিল।
দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে অবস্থানরত এক এএফপি সংবাদদাতা জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠে একটি ভবনে হামলা হয়, পরে শহরের ভেতরে আরেকটি হামলা হয়। এতে এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এর আগে উদ্ধারকারী দল ও পৌর পুলিশ স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করে এবং মাইকিং করে এলাকা খালি করার আহ্বান জানায়।
ইসরায়েলি সেনাবাহিনী আরবি ভাষার মুখপাত্রের মাধ্যমে দুটি উচ্ছেদ সতর্কতা জারি করে, যার মধ্যে একটি ছিল বুর্জ রাহাল গ্রামকে ঘিরে। এতে বলা হয়, হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হচ্ছে।
মন্তব্য করুন